আইপিএলের শুরুতে থাকবেন না ডিভিলিয়ার্সরা! জেনে নিন কারণ

காயம்பட்ட புவனேஸ்வர் குமார் இடத்திற்கு காத்திருக்கும் முகமது சமி- வீடியோ

করোনা ভাইরাসের প্রভাব বাড়তে থাকায় আইপিএলের শুরুতেই হয়তো দেখা যাবে না এবি ডিভিলিয়ার্স সহ দক্ষিণ আফ্রিকার বাকি ক্রিকেটাররা। একই কারণে প্রোটিয়া তারকারা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও অংশ নিতে পারেননি। তাঁদের দেশ না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

আইপিএলের শুরুতে নেই ডিভিলিয়ার্সরা!

আইপিএলের শুরুতে নেই ডিভিলিয়ার্সরা!

আর কয়েক দিনের মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলা আইপিএলের শুরুর কয়েকটি ম্যাচে হয়তো দেখা যাবে না এবি ডিভিলিয়ার্স, কুইন্টন ডি কক, ফাফ ডুপ্লেসিস, ডেল স্টেইন সহ দক্ষিণ আফ্রিকার অন্যান্য ক্রিকেটারদের। করোনা ভাইরাসের প্রভাব বাড়তে থাকায় তাঁদের দেশ ছাড়তে নিষেধ করা হয়েছে বলে জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকা সরকারের নিষেধাজ্ঞা

দক্ষিণ আফ্রিকা সরকারের নিষেধাজ্ঞা

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকায়। সে দেশে এখনও পর্যন্ত চার লক্ষ আশি হাজারেরও বেশি মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন সাত হাজারেরও বেশি মানুষ। পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ক্রিকেটারদের দেশের বাইরে যেতে নিষেধ করেছে দক্ষিণ আফ্রিকা সরকার। সেপ্টেম্বরের শেষে এই নিষেধাজ্ঞা উঠবে বলে জানানো হয়েছে। একই কারণে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে পারেননি প্রোটিয়া ক্রিকেটাররা।

কবে শুরু আইপিএল

কবে শুরু আইপিএল

এখনও পর্যন্ত যা খবর করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে হবে এবারের আইপিএল। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। ১০ নভেম্বর আইপিএলের ফাইনাল হওয়ার কথা।

গভর্নিং কাউন্সিলের বৈঠক

গভর্নিং কাউন্সিলের বৈঠক

আগামী রবিবার আইপিএল নিয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবে বিসিসিআই। ওই দিন বৈঠকে বসছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। বৈঠক শেষে আইপিএলের পূর্ণাঙ্গ সূচিও ঘোষণা করা হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, July 31, 2020, 12:10 [IST]
Other articles published on Jul 31, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+