
অস্ট্রেলিয়ার সমান আফগানিস্তান
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেছিল আফগিস্তান। সেই ম্যাচ হেরেছিলেন রশিদ খানরা। দ্বিতীয় টেস্ট ম্যাচ আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে খেলেছিলেন আফগানরা। সেই ম্যাচ জিতেছিলেন তাঁরা। তৃতীয় অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট জিতে অস্ট্রেলিয়াকে ছুঁল রশিদ খানের দেশ। অস্ট্রেলিয়াও টেস্টে তাদের প্রথম তিনটি ম্যাচের দুটিতে জয় হাসিল করেছিল।

তালিকায় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ
এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ৪টি টেস্ট ম্যাচ খেলে ২টিতে জয় পায় তারা। তৃতীয় স্থানে থাকা পাকিস্তান ৯টি টেস্ট ম্যাচ খেলে ২টি জয় হাসিল করতে সক্ষম হয়। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১২টি টেস্ট ম্যাচ খেলে ২টিতে জয় পায় ভিভ রিচার্ডসের দেশ।

ভারত কোথায়
তালিকায় অনেকটা নিচে রয়েছে ভারত। ৩০টি টেস্ট ম্যাচ খেলে মাত্র ২টিতে জিতেছে সচিন-গাভাস্করের দেশ। সেখানে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা একই জায়গায় পৌঁছয় যথাক্রমে ১৩টি ও ২০টি টেস্ট ম্যাচ খেলে।


Click it and Unblock the Notifications


















