ক্রিকেটের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার অনন্য নজির স্থাপন করলেন টিম ইন্ডিয়ার স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
ঘরের মাঠ চিপক স্টেডিয়ামে মুম্বই-র বিরুদ্ধে রঞ্জ ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছে তামিলনাড়ু। ম্যাচে তামিলনাড়ুর হয়ে ৭৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রবীচন্দ্রন অশ্বিন। সেদিনই ম্যাচ শুরুর আগে অন্য ভূমিকায় দেখা যায় টিম ইন্ডিয়ার স্পিনারকে।
মুম্বই-র বিরুদ্ধে রঞ্জি ম্যাচে ফলো-অন কবলে পড়ে তামিলনাড়ু। ওই ম্যাচের প্রথম ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ রান করেন রবীচন্দ্রন অশ্বিন। যেদিন তিনি এই অর্ধশতরান করেন, সেদিন সকালে তাঁকে চেন্নাইয়ের লয়োলা গ্রাউন্ডে শিশুদের ক্রিকেট প্রশিক্ষণ দিতে দেখা যায়।
Lost for words to describe this moment!
— Gen-Next Cricket Institute (@gennextcricket) January 14, 2020
Has to resume batting at 9 am in Chepauk. What does he do? Comes to Loyola at 6, mentors kids till 730 & leaves directly to Chepauk to play the Ranji Trophy.
To quote Nas Hussain, "No way! No, No way! You cannot do that, Ben Stokes!" 😂 pic.twitter.com/KFCnGfeMQI
শিশুদের সঙ্গে রবীচন্দ্রন অশ্বিনের ক্রিকেট অনুশীলনের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অশ্বিনের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। যে ক্রিকেট সংস্থার হয়ে শিশুদের প্রশিক্ষণ দেন অশ্বিন, তার তরফ থেকেও রবীচন্দ্রন অশ্বিনের দায়বদ্ধতার প্রশংসা করা হয়।