রাহানের অপরাজিত শতরান, দিল্লিকে ১৯২ রানের টার্গেট রাজস্থানের

টসে হেরে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬ উইকেটে ১৯১ রান তুলল রাজস্থান রয়্যালস। অনবদ্য শতরান করলেন অজিঙ্ক রাহানে ১০৫ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর শতরানে ভর করেই রাজস্থান এতবড় স্কোর খাড়া করতে পেরেছে।

রাহানের অপরাজিত শতরান, দিল্লিকে ১৯২ রানের টার্গেট রাজস্থানের

এদিন রাহানে ৬৩ বলে ১০৫ রানে অপরাজিত থাকেন। অধিনায়কত্বের বোঝা মাথায় থেকে সরে যাওয়ায় ব্যাটসম্যান রাহানে যেন ফর্ম ফিরে পেয়েছেন। এদিকে নতুন অধিনায়কত্ব পাওয়া স্টিভ স্মিথও ৩২ বলে ৫০ রান করেন। শেষদিকে রাহানের সঙ্গে মিলে স্টুয়ার্ট বিনি ১৩ বলে ১৯ রান করে যান।

এদিন ওপেন করতে নেমে সঞ্জু স্যামসন কোনও বল না খেলেই রান আউট হয়ে ফেরেন। বেন স্টোকস ৮ রানে ফিরলেপাঁচ নম্বরে নামা অ্যাস্টন টার্নার এদিনও গোল্ডেন ডাক করে ফিরে গেলেন। এই নিয়ে পরপর তিনটি ম্যাচে প্রথম বলে আউট হয়ে ফিরলেন তিনি।

দিল্লির হয়ে ইশান্ত শর্মা ২৯ রানে ১ উইকেট পেয়েছেন। কাগিসো রাবাদা ৩৭ রানে ২ উইকেট, অক্ষর প্যাটেল ৩৯১ রানে ১ উইকেট ও ক্রিস মোরিস ৪১ রানে ১ উইকেট পেয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, April 22, 2019, 21:54 [IST]
Other articles published on Apr 22, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+