ধোনির স্ত্রী সাক্ষীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

কেঁচো খুড়তে কেউটে! প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য।

এবার ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনির স্ত্রীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ। আম্রপালি গ্রুপের বিরুদ্ধে ওঠা আর্থিক দুনীর্তিতে নাম জড়ালো সাক্ষীর।

আম্রপালি গ্রুপের বিরুদ্ধে অগ্রিম টাকা নিয়েও বাড়ির চাবি তুলে না দেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই সেই মামলা সুপ্রিম কোর্টে গড়িয়েছে। আদালত দ্রুত গৃহ প্রকল্প শেষ করে ক্রেতাদের হাতে চাবি তুলে দেওয়ার পক্ষে মত দিয়েছে।

সেই আম্রপালির একটি গ্রুপ কোম্পানি আম্রপালি মাহি ডেভলপার্স প্রাইভেট লিমিটেড।ফরেন্সিক অডিটে উঠে এসেছে , এই আম্রপালি মাহি ডেভলপার্স প্রাইভেট লিমিটেডে ধোনির স্ত্রী সাক্ষী ধোনি ২৫ শতাংশের মালিক ছিলেন। শুধু তাই নয়, সাক্ষী নাকি এই সংস্থার ডিরেক্টর পদেও ছিলেন।

পবন কুমার আগরওয়াল ও রবীন্দ্র ভাটিয়ার জমা দেওয়া ফরেন্সিক অডিট রিপোর্টে আরও জানা গিয়েছে, আম্রপালি গ্রুপ ঘুরপথে যে ৪৭টি কোম্পানি মাধ্যমে ক্রেতাদের থেকে টাকা নিয়েছিল, তার অন্য়তম প্রধান ছিল আম্রপালি মাহি ডেভলপার্স প্রাইভেট লিমিটেড।

২০১৬ সালে এপ্রিল পর্যন্ত ধোনি আম্রপালি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন।সংস্থার দুনীর্তি প্রকাশ্যে আসার পর বিজ্ঞাপনের মুখ থেকে সরে আসেন ধোনি। অন্যদিকে এবার চাঞ্চল্যকর তথ্য, ধোনির স্ত্রী সাক্ষী সংস্থার গ্রুপ কোম্পানির ডিরেক্টর পদে ছিলেন বলে অভিযোগ।

প্রসঙ্গত ধোনিকে মাহি ও সাক্ষীকে ঋতি নামে সবাই চেনে। অডিট রিপোর্টে জানা গিয়েছে, আম্রপালি গ্রুপ ২০০৯-১৫ সালের মধ্যে, ধোনির স্পনসরশিপ ও বিজ্ঞাপন পরিচালনা সংস্থা ঋতি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডকে ৪২.২২ কোটি টাকা দিয়েছিল। এই অর্থ কেন ঋতি স্পোর্টস ম্যানেজমেন্টকে দেওয়া হয়েছিল তা পরিষ্কার নয়। আম্রপালির গ্রুপ কোম্পানিতে সাক্ষীর নাম জড়ানোর বিষয়টি নিয়ে ঋতি স্পোর্টস এখনও মুখ খোলেনি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, July 25, 2019, 10:48 [IST]
Other articles published on Jul 25, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+