আবির্ভাবেই আইপিএলের সেরা বোলিং জোসেফের, মুম্বইয়ের কাছে ৪০ রানে হারল হায়দরাবাদ

আবির্ভাবেই আইপিএলের সেরা বোলিং করলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আলজারি জোসেফ। তাঁর ১২ রানে ৬ উইকেটের বিধ্বংসী বোলিং মাত্র ৯৬ রানে অলআউট করে দিল সানরাইজার্স হায়দরাবাদকে। ফলে মাত্র ১৩৬ রান তাড়া করতে নেমেও ৪০ রানে ম্যাচ হারল ভুবনেশ্বর কুমারের ছেলেরা।

মুম্বইয়ের কাছে ৪০ হারে হারল হায়দরাবাদ

এদিন টসে জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠায় হায়দরাবাদ। মুম্বই একেবারেই ভালো ব্যাটিং করতে পারেনি। শেষদিকে ২৬ বলে কায়রন পোলার্ডের ৪৬ রানের জবাবে মুম্বই ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রান তোলে।

জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ শুরুটা মুম্বইয়ের চেয়ে ভালো করে। তবে দুই ওপেনার জনি বেয়ারস্টো (১৬) ও ডেভিড ওয়ার্নার (১৫) আউট হতেই পরপর উইকেট পড়তে থাকে হায়দরাবাদের। দলের হয়ে সর্বোচ্চ রান করেন দীপক হুডা (২০)।

মুম্বইয়ের হয়ে আলজারি জোসেফ ১২ রানে ৬ উইকেট নেওয়া ছাড়াও রাহুল চাহার ২১ রানে ২ উইকেট ও জেসন বেহরেনডর্ফ ও জসপ্রীত বুমরাহ ১টি করে উইকেট পেয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, April 6, 2019, 23:47 [IST]
Other articles published on Apr 6, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+