ফারুক ইঞ্জিনিয়ারের মন্তব্যের পাল্টায় সোশ্যাল মিডিয়ায় তোপ অনুষ্কার! কিন্তু কেন

டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் பதவியில் இருந்து கம்பீர் விலகினார்

ভারতের কিংবদন্তি ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ারকে তোপ বিরাট পত্নী অনুষ্কা শর্মার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সম্প্রতি দেশের ক্রিকেট নির্বাচকদের নিয়ে চাঁচাছোলা ভাষায় সমালোচনা করেছেন ফারুক ইঞ্জিনিয়ার।

কী বলেছেন ফারুক

কী বলেছেন ফারুক

এক মন্তব্যে ফারুক বলেন, ইংল্যান্ডে ৫০ ওভারের বিশ্বকাপ দেখতে গিয়ে ভারতীয় ক্রিকেট দলের এক নির্বাচককে ভারতীয় দলের ব্লেজার গায়ে চাপিয়ে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে চা দিতে দেখেছেন। ফারুকের এই মন্তব্য নিয়েই এবার পাল্টা তোপ অনুষ্কার।

অনুষ্কা কী বললেন

কিংবদন্তি ফারুককে উদ্দেশ্য করে বিরাট পত্নী অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পোস্টে প্রতিবাদ জানিয়েছেন। সেখানেই বলিউডের পিকু গার্ল নামে পরিচিতি হিরোইন লেখেন, 'অতীতে একাধিকবার আমায় টার্গেট করা হয়েছে। সেসব ক্ষেত্রে আমার বিরুদ্ধে মিথ্যে খবরের প্রচারে আমি চুপ থেকেছি। শেষ ১১ বছর ধরে এভাবেই অন্যের মন্তব্যের থেকে নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত থেকেছি। ভারতীয় ক্রিকেটে আগে আমার বয়ফ্রেন্ডের (বর্তমান স্বামীর) খেলার মান পড়লেই আমার টার্গেট করা হয়েছে। এবার দেশের ক্রিকেট নির্বাচকদের সঙ্গে আমার নাম অন্যায়ভাবে জুড়ে দেওয়া হয়েছে। আমি কোনও দিনই বোর্ডের কোনও প্রোটোকল ভাঙিনি।'

বিসিসিআইয়ের নির্বাচন কমিটিকে 'মিকি মাউস কমিটি' বললেন ফারুক

বিসিসিআইয়ের নির্বাচন কমিটিকে 'মিকি মাউস কমিটি' বললেন ফারুক

প্রসঙ্গত এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন বিসিসিআইয়ের নির্বাচন কমিটিকে কটাক্ষ করে 'মিকি মাউস কমিটি' বলেছেন ফারুক। নির্বাচক দলের সদস্যদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন দেশের প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান।

ফারুক আরও বলেছেন, দেশের ক্রিকেট নির্বাচক তাঁদেরই করা উচিত, যাঁরা কম করে ১০ থেকে ১২টি টেস্ট খেলেছেন। কিন্তু এমএসকে প্রসাদ নেতৃত্বাধীন বিসিসিআই-র বর্তমান নির্বাচক কমিটির কারুকই সেই অভিজ্ঞতা নেই বলে দাবি করেছেন প্রবীণ এই ক্রিকেটার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, October 31, 2019, 19:28 [IST]
Other articles published on Oct 31, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+