ক্রিকেট ও সিনেমার কুইজে একে অন্যকে প্রশ্ন বিরাট-অনুষ্কার

WORLD CUP 2019: IND VS WI | தோனிக்கு எப்படி ஆட வேண்டும் என்று தெரியும்: கோலி!- வீடியோ

করোনাকালে লকডাউন আর ক্রিকেট থেকে ছুটি! আকস্মিক অবসরের এই সময়ে ঘরবন্দি বিরাট-অনুষ্কা। ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে না আসায় এখনও ঘরেতেই রয়েছেন বিরুষ্কা। আর এই বন্দিদশায় ক্রিকেট ও সিনেমা নিয়ে কুইজে একে অন্যের জ্ঞানের পরীক্ষা করে নিলেন বিরাট-অনুষ্কা।

অনুষ্কাকে প্রশ্ন বিরাটের

অনুষ্কাকে প্রশ্ন বিরাটের

ক্রিকেট সংক্রান্ত কুইজে অনুষ্কাকে প্রথম প্রশ্নে, বিরাট ক্রিকেটের তিনটি প্রধান নিয়ম জানতে চান। বিরাটের এই প্রশ্নে মজার উত্তর দিয়েছেন অনুষ্কা।

প্রথম প্রশ্নের উত্তরে অনুষ্কা যা বললেন

প্রথম প্রশ্নের উত্তরে অনুষ্কা যা বললেন

যেখানে অনুষ্কা বলেন ক্রিকেট প্রধান তিন নিয়মে প্রথম দুটি এইরকম যে আউট হওয়া চলবে না আর ম্যাচে কখনও হাল ছাড়া যাবে না। এরপরই বেশ সিরিয়াস হয়ে উত্তর দিতে বসে অনুষ্কা বলেন, ক্রিকেটে অনেক নিয়ম রয়েছে। পাওয়ার প্লেতে একরকম অন্য সময়ে অন্য রকম ফিল্ডিংয়ের নিয়ম। বল করার সময় ক্রিজের বাইরে পা রাখা যাবে না, এমন অনেক নিয়ম রয়েছে।

বিরাটের দ্বিতীয় প্রশ্ন ও অনুষ্কার উত্তর

বিরাটের দ্বিতীয় প্রশ্ন ও অনুষ্কার উত্তর

এরপর মেয়েদের আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি কে? অনুষ্কাকে এই প্রশ্ন রাখেন বিরাট। অনুষ্কা সঠিক উত্তর দেন। ভারতীয় মহিলা দলের ক্রিকেটার ঝুলন গোস্বামী মেয়েদের ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী। প্রসঙ্গত ঝুলনকে নিয়ে হতে চলা বায়োপিকে ঝুলনের চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা।

তৃতীয় প্রশ্ন

তৃতীয় প্রশ্ন

কোন গ্রাউন্ডকে হোম অফ ক্রিকেট বলা হয়। বিরাটের এই প্রশ্নে লর্ডসকে হোম অফ ক্রিকেট বলা হয়, সঠিক উত্তরটি দিয়েছেন অনুষ্কা।

সিনেমা নিয়ে বিরাটকে অনুষ্কার প্রশ্ন

সিনেমা নিয়ে বিরাটকে অনুষ্কার প্রশ্ন

এরপর সিনেমা নিয়ে বিরাটকে কয়েকটি প্রশ্নে করেন অনুষ্কা। প্রথম ভারতীয় হিন্দি সিনেমার নাম জিজ্ঞাসা করেন অনুষ্কা। প্রথম প্রশ্নেই অবশ্য বিরাট বোল্ড আউট হয়েছেন। ভারত অধিনায়ক সরাসরি জানেন না বলে স্বীকার করে নেন। এরপর দ্বিতীয় প্রশ্নে ক্রিকেটের থিমে তৈরি দুটি সিনেমার নাম জানতে চান অনুষ্কা। লাগান ও পাতিয়ালা হাউস, সঠিক উত্তর দেন বিরাট।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, August 12, 2020, 19:45 [IST]
Other articles published on Aug 12, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+