প্রথম সন্তানের বাবা ও মা হতে চলা বিরুষ্কাকে শুভেচ্ছা জানাল বিসিসিআই সহ ক্রিকেট বিশ্ব। হরভজন সিং থেকে ক্রিস গেইল, যুজবেন্দ্র চাহাল থেকে ইশান্ত শর্মা, টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকে অভিনন্দন জানিয়েছেন। আইপিএলের আবহে বিরুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও।
'অ্যান্ড দেন, উই ওয়ার থ্রি! অ্যারাইভিং জান ২০২১' লেখার সঙ্গে স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মা বেবি বাম্পের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক তথা দেশের ক্রিকেট আইকন বিরাট কোহলি। বিরুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বিসিসিআই।
View this post on InstagramAnd then, we were three! Arriving Jan 2021 ❤️🙏
A post shared by Virat Kohli (@virat.kohli) on
করোনা ভাইরাসের আবহে আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে গিয়েছে সবকটি দল। ভারত অধিনায়ক বিরাট কোহলিকে হোটেলের ব্যালকনিতে শরীর চর্চা করতে দেখেছিল নেটদুনিয়া। তা বলে অধিনায়ক যে এত বড় খবর লুকিয়ে রাখবেন, তা আঁচই করতে পারেনি কিং কোহলির আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম সন্তানের বাবা হতে চলেছেন বিরুষ্কা, সেই খবরে উচ্ছ্বসিত হয়েছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজিও।
Congratulations to @imVkohli and @AnushkaSharma on the new family member coming home in Jan! 🥳🥳
— Royal Challengers Bangalore (@RCBTweets) August 27, 2020
We couldn’t be more excited! 🤩
Drop a ❤️ to wish the happy couple! https://t.co/sK0QiROsqZ
Congratulations @imVkohli & @AnushkaSharma 💝💝 https://t.co/kHhMeJVoIC
— BCCI (@BCCI) August 27, 2020
ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং, লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল, ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল, দক্ষিণ আফ্রিকার ফাফ ডুপ্লেসিস, টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা, ব্যাটসম্যান শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা, কেএল রাহুল, ফাস্ট বোলার উমেশ যাদব, ইশান্ত শর্মা, অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন, ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা বিরুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন।
ফ্যানেদের জন্য খারাপ খবর, কোয়ারেন্টাইন শেষেও এখনই মাঠে নামতে পারবেন না দীনেশ -রোহিতরা