কাজের ব্যস্ততার ফাঁকে কয়েক দিনের ছুটি। তাই বিরাটের সঙ্গে সময় কাটাতে এখন ক্যারিবিয়ান সফরে রয়েছেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি অনুষ্কা শর্মা।
কিছু দিন আগে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের ফাঁকে অনুষ্কাকে ভারতীয় পুরি খাওয়াতে রেঁস্তোরায় ছুটেছিলেন বিরাট। পুরি শপের সামনে বিরাট-অনুষ্কার সেই ছবি ভাইরাল হয়েছিল। এবার আর খাবার দোকানে নয়, সোজা সমুদ্রসৈকতে!
Sun kissed & blessed 🧡⛱️ pic.twitter.com/mDnMeGnF4L
— Anushka Sharma (@AnushkaSharma) August 19, 2019
ছুটির ফাঁকে কোহলিকে নিয়ে অ্যান্টিগার সমুদ্রসৈকত ঘুরে দেখলেন অনুষ্কা। সেখানে সুইম স্যুটে বিচের ধারে বসে ছবি তুলে তা পোস্ট করেছেন বলিউডের 'পিকে গার্ল'। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখে থ হয়ে যাওয়ার অনুভূতি প্রকাশ করেছেন বিরাট।
View this post on InstagramA post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on
অনুষ্কা ছবিটি পোস্ট করার কিছুক্ষণ পরেই, প্রথমে লাভ সাইন ও পরে অবাক হওয়ার ইমোজি পোস্ট করেছেন কোহলি। সমুদ্র সৈকতে অনুষ্কার এই রুপের ঝলক দেখেই মোহিত বিরাট। ছবিকে ঘিরে কোহলি-অনুষ্কার এই খুনসুটির স্ক্রিনশট বিরুষ্কা ফ্যানেদের ওয়ালে ওয়ালে এখন ভাইরাল।
#Virushka 💜
— stars and fireflies (@fireflies_and) August 19, 2019
PS- She is so hot!🔥 I miss her onscreen!!😭 pic.twitter.com/G8R0bwtJ2P
প্রসঙ্গত ওয়েস্ট ইন্ডিজ সফরের মাঝে এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন বিরাট। তৃতীয় ওডিআই ম্যাচে আঙুলে চোট পেয়েছেন তিনি। সেকারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রস্তুতি টেস্টে নেই বিরাট। ২২ অগাস্ট থেকে অবশ্য প্রথম টেস্টে খেলবেন বলে তিনি ভরসা দিয়েছেন।
Virat reaction after this photoshoot...#virushka #AnushkaSharma pic.twitter.com/AKSbT3KwO7
— Pankaj Shinde (@PankajS31291146) August 19, 2019