|
ম্যাচের স্কোর
টস জিতে এদিন ব্যাটিং নেওয়ার পর জো বার্নস অল্প রানে সাজঘরে ফিরলে ওয়ার্নার ব্যাটিং দাপট চালু রাখেন। তাঁকে যোগ্য সংগত দিয়েছেন মার্নাস। এরপর কিউয়ি পেসার নেল ওয়েগনার দুর্দান্ত ক্যাচে ওয়ার্নারকে ফেরালে স্মিথের সঙ্গে উইকেটে টিঁকে থেকে ব্যাটিং শুরু করেন লাবুশানে।
দিনের শেষে ১১০ রানে নটআউট থেকে দলকে ২৪৮ রানে পৌঁছে দিয়েছেন। স্মিথ, ওয়ার্নার, বার্নস ও ওয়েড এই চার উইকেট হারিয়ে প্রথম দিনের শেষে ২৪৮ রান তুলেছে অস্ট্রেলিয়া।
|
টানা তিন শতরান
এর আগে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ব্রিজবেন টেস্টে শতরান হাঁকান লাবুশানে।দেশের জার্সিতে এটাই লাবুশানের প্রথম শতরান। এরপর অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি হাঁকান। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে এদিন সেঞ্চুরি হাঁকালেন।
|
একনজরে শেষ তিন ইনিংসে লাবুশানের স্কোর
পারথ টেস্টে ১১০ রানে নটআউট রয়েছেন।
অ্যাডিলেডে ১৬২ রান।
ব্রিজবেন টেস্টে ১৮৫ রান।
| |
হাজার রানের গণ্ডি পার
এদিন ১১০ রান হাঁকানোর সুবাদে টেস্ট ক্রিকেটে হাজার রানের গন্ডি পেরিয়ে গেলেন লাবুশানে। ১০২০ রানে দাঁড়িয়ে রয়েছেন তিনি। যার মধ্যে ২০১৯ সালে ৯১৯ রান হাঁকিয়েছেন।


Click it and Unblock the Notifications



















