
অজি ক্রিকেট বোর্ড কী জানিয়েছে
করোনা পরবর্তী এই সিরিজ দিয়েই ঘরের মাঠে খেলা শুরু করত অস্ট্রেলিয়া। ৪ অক্টোবর থেকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচে টি-২০ সূচি থাকলেও কোভিড ১৯ ভাইরাসের পরিস্থিতিতে এই ক্রিকেটসূচি এখন স্থগিত রাখল ক্রিকেট অস্ট্রেলিয়া। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া টুইট করে সিরিজ স্থগিত হওয়ার কথা জানিয়েছে।

শুরু থেকে আইপিএল যোগ দিতে কামিন্স-রাসেলদের নেই বাধা
অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে এই সিরিজ স্থগিত হওয়ায় আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের সুবিধে হতে চলেছে। ১৯ সেপ্টেম্বর থেকে আমিরশাহী এবছর আইপিএল হতে চলেছে। আন্তর্জাতিক এই টি-২০ সিরিজ থাকায় অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে ক্রিকেটারদের আইপিএলের শুরুতে না পাওয়া সম্ভাবনা তৈরি হয়েছিল। আন্তর্জাতিক সিরিজ স্থগিত হওয়ায় এবার আইপিএলে শুরু থেকেই ফ্র্যাঞ্চাইজিগুলি অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের পেতে চলেছে।

কবে থেকে আন্তর্জাতিক ক্রিকেটে বল গড়িয়েছে
উল্লেখ্য ৮ জুলাই থেকে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দিয়ে করোনা পরবর্তী সময়ে বাইশ গজে বল গড়িয়েছে। ঘরের মাঠে তিন টেস্টের লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধান হারায় ইংল্যান্ড।

ইংল্যান্ডে ক্রিকেট শুরু হলেও অন্য দেশে এখনও মাঠে বল গড়ায়নি
৩০ জুলাই থেকে ঘরের মাঠে এরপর আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজে ২-০ এগিয়ে ইংলিশ দল। পরের ক্রিকেট সূচিতে ৫ অগাস্ট থেকে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট খেলবে ইংল্যান্ড।ইংল্যান্ডের মাটিতে ক্রিকেটযজ্ঞ শুরু হলেও কোভিড পরিস্থিতিতে এখনও অন্য কোনও দেশের ক্রিকেটমাঠে বল গড়ানো সম্ভব হয়নি।


Click it and Unblock the Notifications



















