|
একনজরে স্কোরকার্ড
সিরিজে এমনিতেই ২-০ এগিয়ে অস্ট্রেলিয়া। ৩ ম্যাচের সিরিজে এই লিডের ফলে আগেই সিরিজ পকেটে পুরে ফেলেছে অস্ট্রেলিয়া। এবার সিডনিতে নিয়মরক্ষার লড়াইয়ে কিউয়িদের বিরুদ্ধে দাপটের সঙ্গে চালকের আসনে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অজিরা এগিয়ে ২৪৩ রানে। নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৫২ রান করেন গ্লেন ফিলিপস।
|
ন্যাথানের ৫ উইকেট
কিউয়িদের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩০ ওভারের বেশি বল করে ৬৮ রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন লায়ন। ন্যাথানের শিকারের তালিকায় টম বান্ডেল, জিত রাভাল, সমারভিলে, ওয়েগনার ও হেনরি রয়েছেন।
|
কিংবদন্তি বোথামকে টপকে গেলেন ন্যাথান
এদিন কিউয়িদের বিরুদ্ধে ৫ উইকেট নেওয়ার পর ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ইয়ান বোথামকে টপকে গেলেন অজি স্পিনার। টেস্টে বোথাম ১০২ ম্যাচ খেলে ৩৮৩ উইকেট নিয়েছিলেন। ৯৬ ম্যাচ খেলে ন্যাথান লায়ন সেখানেই ৩৮৫ উইকেটে পৌঁছে গেলেন।

প্যাট কামিন্সের ৩ উইকেট
প্রথম ইনিংস লায়নের ৫টি উইকেটের পাশাপাশি প্যাট কামিন্স ৩ উইকেট ও মিচেল স্টার্ক ১ উইকেট পেয়েছেন। প্রথম ইনিংসে অজিরা ৪৫৪ রান করার পর কিউয়িদের ২৫১ রানে বেধে রাখে দল। দ্বিতীয় ইনিংসে এরপর কোনও উইকেট না হারিয়ে অজিরা স্কোরবার্ডে ৪০ রান তুলেছে।


Click it and Unblock the Notifications


















