|
ওয়ার্নারকে অবিশ্বাস্য ক্যাচে ফেরালেন ওয়েগনার
ম্যাচের প্রথম দিন অবিশ্বাস্য ক্যাচে অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে কিউয়ি পেসার নেল ওয়েগনার প্যাভিলিয়নে পাঠান। যার ফলে অর্ধশতরান হাঁকানোর আগে ৪৩ রান করে আউট হন ওয়ার্নার। ফুলটস বল ওয়ার্নারের ব্যাটে লেগে মাটি ছোঁয়ার আগে ডান দিকে শরীর ছুঁড়ে নিয়ে নিজের বোলিংয়েই ক্যাচটি নিয়েছেন ওয়েগনার।

শেষ ম্যাচে ৩৩৫ রানে নট আউট ছিলেন ওয়ার্নার
প্রসঙ্গত পাকিস্তানের বিরুদ্ধে ওভাল টেস্টে ৩৩৫ রান হাঁকিয়ে অপরাজিত ছিলেন। সেই ওয়ার্নারকে এদিন হাফ সেঞ্চুরির গণ্ডি ছোঁয়ার আগেই ওয়েগনার বন্দি করে রাখলেন।
|
লাবুশানের হাফসেঞ্চুরি
ওয়েনার ওয়ার্নার ৭৪ বলে ৪৩ রানের ইনিংস খেলেছেন। অপর ওপেনার জো বার্নস অবশ্য ৯ রানে আউট হয়ে হতাশ করলেন। তিন নম্বরে নেমে লাবুশানে ৬৮ রানে অপরাজিত রয়েছেন( চা পান বিরতিতে যাওয়া পর্যন্ত)। লাবুশানের সঙ্গে ক্রিজে রয়েছেন স্টিভ স্মিথ।


Click it and Unblock the Notifications


















