আম্পায়ারিংয়ের মারাত্মক ভুল! ২১টি নো বল ডাকতে ভুল করলেন আম্পায়ার, দেখুন ভিডিও

கடைசி நேர கோலால் இங்கிலாந்து வெற்றி!

অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচে আম্পায়ারিংয়ের মারাত্মক ভুল। একটা দুটো নয়, ম্যাচের দ্বিতীয় দিন সবমিলিয়ে ২১টি নো বল নজরে পড়ল না আম্পায়ারদের। যা নিয়ে সমালোচনায় মুখর অজিদের প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। সেই সঙ্গে এই নো বল গুলি না ডাকা নিয়ে ক্রিকেটদুনিয়া জুড়ে বিতর্ক শুরু হয়েছে।

ব্রিসবেন টেস্টে এখনও পর্যন্ত চারটি নো বল ডাকা হয়েছে। এরপরও অজিদের খেলা সম্প্রচারকারী এক চ্যানেলে একাধিক নো বল আম্পায়াররা মিস করেছেন বলে দাবি করেছে। ভিডিওর মাধ্যমে তারা দেখিয়েছে পাকিস্তানের বোলিংয়ের সময় দুই সেশন মিলিয়ে ম্যাচের দ্বিতীয় দিন ২১টি নো বল হয়েছে।

বোলাররা একের পর এক ডেলিভারিতে ওভারস্টেপ করে গেলেও তা ডাকা হয়নি। বোলার লাইনের বাইরে পা রেখে ক্রমাগত বল করে গেলেও আম্পায়ারদের কীভাবে নজর এড়িয়ে গেল, সেই নিয়েই প্রশ্ন উঠছে। ইতিমধ্য়েই এই নিয়ে আইসিসিকে কড়া পদক্ষেপ নেওয়া জন্য সম্প্রচারকারী চ্যানেল দাবি জানিয়েছে। চ্যানেলের অ্যাঙ্কর গুনে গুনে ২১টি নো বল যা আম্পায়াররা কল করেননি, সেগুলি দেখিয়েছেন।

দর্শকদের মধ্যে টেস্ট ক্রিকেট নিয়ে উৎসাহ বাড়াতে বিশ্বজুড়ে যখন চেষ্টা চলছে তখন আম্পায়ারিংয়ের এমন মারাত্মক ভুল নিয়ে সোশ্যাল মিডিয়াতেও তীব্র সমালোচনা শুরু। নিন্মমানের আম্পায়ারিং টেস্ট ক্রিকেটের মান কমিয়ে দিচ্ছে বলে নেটিজেনরা মন্তব্য করেছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, November 23, 2019, 18:54 [IST]
Other articles published on Nov 23, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+