করোনার গ্রাসে ক্রিকেট, প্রাণ বাঁচাতে কী পদক্ষেপ, প্রশ্ন তারকা দুই ক্রিকেটারের

করোনার গ্রাসে বিশ্ব! মৃত্যের সংখ্যা প্রতিদিনই লাফে লাফে বাড়ছে। শেষ কয়েকদিনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ ইউরোপ। ইউরোপের ইতালিতে করোনার বলির সংখ্যা ১৮০০ ছাড়িয়েছে। করোনা থাবার গ্রাসে অস্ট্রেলিয়াও। সিডনি হাসপাতালে ৮২ বছরের এই বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। কোভিড ১৯ ভাইরাসের কারণে অস্ট্রেলিয়ান স্টক মার্কেটেও প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে করোনা আটকাতে সরকার কী পদক্ষেপ নিচ্ছে জানতে চাইলেন দুই ক্রিকেটার।

করোনা আটকাতে অস্ট্রেলিয়ার পদক্ষেপ

করোনা আটকাতে অস্ট্রেলিয়ার পদক্ষেপ

করোনা ছড়িয়ে পড়া থামাতে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন নতুন নিয়ম জারি করেছেন। সেই নিয়মে অস্ট্রেলিয়ায় আসা আন্তর্জাতিক যাত্রীদের নিজেদেরকে ১৪ দিন আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে সরকারি কোনও নিরাপত্তার অধীনে এই আইসোলেশন নয়, যাত্রীরা নিজেরাই নিজেদের গৃহবন্দি করে রাখুন, এমন নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়ার সরকার।

ক্ষোভ প্রকাশ দুই অজি ক্রিকেটারের

ক্ষোভ প্রকাশ দুই অজি ক্রিকেটারের

করোনার কোপ ইতিমধ্যেই ১৭০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে। করোনা রুখতে অস্ট্রেলিয়ান সরকার কেন আরও কড়া নয়, প্রশ্ন তুলেছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও তাঁর ওপেনিং সঙ্গী ডেভিড ওয়ার্নার।

কী নিয়ে ক্ষোভ

কী নিয়ে ক্ষোভ

আন্তর্জাতিক যাত্রীরা নিজেরা নিজেদের সত্যিই আইসোলেশনে রাখছে কিনা, সেই নিয়ে তার কোনও ভরসা নেই। সক্ষেত্রে সহজেই এক জনের থেকে অন্য জনের করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে। সেই সঙ্গে বিমানবন্দর থেকে যাত্রীরা ক্যাব, ট্যাক্সি বা বাসে করে চলাফেরা করেন। এতে সহজেই নিত্যদিনের যানবাহনের মাধ্যমে সংক্রমণ ছড়াবে মনে করছেন ওয়ার্নার-ফিঞ্চ। টুইটে সেই সংশয়ের কথা উল্লেখ করেছেন দুই ক্রিকেটার।

ফাঁকা মাঠে ম্যাচ

ফাঁকা মাঠে ম্যাচ

উল্লেখ্য করোনা রুখতে ইতিমধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম ওডিআই ম্যাচটি ফাঁকা মাঠে অনুষ্ঠিত হয়েছিল। পরে করোনা থেকে প্রাণ বাঁচাতে সিরিজের পরের দুই ওডিআই ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়।

করোনার কোপ, আইপিএল না খেলার সিদ্ধান্ত নিতে পারে ফ্রাঞ্চাইজিগুলি!

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, March 16, 2020, 17:38 [IST]
Other articles published on Mar 16, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+