
টসে জিতে ব্যাট
দূষণে বিপর্যস্ত সিডনিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। ওপেনার ডেভিড ওয়ার্নার ৮০ বলে ৪৫ ও জো বার্নস ৩৯ বলে ১৮ রান করে আউট হন।

লাবুশানে ও স্মিথ
দুই ওপেনার আউট হওয়ার পর অস্ট্রেলিয়ার ইনিংস ধরার কাজ করেন মার্নাস লাবুশানে ও স্টিভ স্মিথ। ১৮২ বলে ৬৩ রান করে আউট হন স্মিথ। দুর্দান্ত ফর্মে থাকা লাবুশানের ব্যাট থেকে এই দশকের প্রথম শতরান আসে। দিনের শেষে ২১০ বলে ১৩০ রান করে অপরাজিত থাকেন মার্নাস। তাঁর সঙ্গে ২২ রান করে খেলছেন ম্য়াথু ওয়েড।

দিনের শেষে ২৮৩
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরম্যান্স নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিডনি টেস্টের প্রথম দিনের শেষে তিন উইকেটের বিনিময়ে ২৮৩ রান তুলেছে অস্ট্রেলিয়া। লাবুশানে আউট না হলে দ্বিতীয় দিনে বড় স্কোরে পৌঁছতে পারে অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ডের বোলার
সিডনি টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২ উইকেট নেন নিউজিল্যান্ডের অল-রাউন্ডার কলিন ডে গ্রান্ডহোম। ১টি উইকেট নিয়েছেন নেইল ওয়াগনার।


Click it and Unblock the Notifications


















