
অজিদের ঘুড়ে দাঁড়ানো নিয়ে তৈরি নয়া ওয়েব সিরিজ
অজি ক্রিকেট দলের এই জার্নিই এবার দেখা যাবে পর্দায়। ২০১৮ সালে বল বিকৃতি থেকে ২০১৯ সলে অ্যাসেজ পুনরুদ্ধার পর্যন্ত পর্বটি নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করা হয়েছে। মুক্তি পেল সেই ডকুমেন্টারির কয়েক ঝলক। ডকুমেন্টারির নাম দেওয়া হয়েছে, 'দ্য টেস্ট, এ নিউ এরা ফর অস্ট্রেলিয়াস টিম।' ডকুমেন্টারি মুক্তি পাবে পরের বছর। ২০০-র বেশি দেশে এই ডকুমেন্টারি আমাজন প্রাইম প্ল্যাটফর্মে দেখা যাবে।

কী দেখবেন ভিডিওতে
১ মিনিট ২৬ সেকেন্ডের ট্রেলরের শুরুতেই দেখা গিয়েছে অজি দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার দলকে উদ্বুদ্ধ করছেন। যেখানে প্রতিটি ক্রিকেটারকে চাঙ্গা করতে মোটিভেট করছেন ল্যাঙ্গার। এভাবেই কলঙ্ক থেকে অজি দলের ঘুরে দাঁড়ানো দেখানো হয়েছে।
|
অস্ট্রেলিয়ার উত্থানের কাহিনিই মূল আকর্ষণ
এরপর ধাপে ধাপে অ্যাসেজ টেস্ট সিরিজ, স্মিথের একের পর একে অবিশ্বাস্য ইনিংস, জোফরা আর্চারের বলে স্মিথের চোট লাগার মুহূর্তগুলি ডকুমেন্টারিতে গাঁথা হয়েছে।
ভিডিওতে ২০১৯ অ্যাসেজের সবচেয়ে থ্রিলার হেডিংলে টেস্টের অংশ থাকছে। যেখানে একা হাতে অজিদের মুখের গ্রাস করে জয় ছিনিয়ে নিয়েছিলেন বেন স্টোকস। শেষ উইকেট ম্যাচ জিতছিল ইংল্যান্ড। এভাবেই ধাপে ধাপে কলঙ্ক মুছে ফেলে নয়া অস্ট্রেলিয়ার উত্থানের কাহিনি তুলে ধরা হয়েছে।


Click it and Unblock the Notifications



















