ভারতে দুর্দান্ত সিরিজ জয়ের পর বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক কর্মসূচী হিসেবে আরব আমিরশাহিতে অস্ট্রেলিয়া ৫ম্যাচের ওডিআই সিরিজ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। সেই সিরিজেও দলে না থাকেও কোচের আহ্বানে দুবাইতে দলের সঙ্গে মিলিত হলেন দুই নির্বাসিত ক্রিকেটার স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। দুজনেই জানালেন একেবারে বুকে জড়িয়ে ধরে তাদের ফিরিয়ে নিয়েছে দল।
২৮ মার্চই দুজনের নির্বাসনের সময়সীমা শেষ হচ্ছে। চাইলে পাক-সিরিদজের শেষের দুই ম্য়াচে তাদের খেলাতে পারতন অস্ট্রেলিয়া। কিন্তু তার বদলে কম চাপের আইপিএল খেলিয়ে তাদের তৈরি রাখতে চাইছে অজি দল। কিন্তু তাদের দলে ফেরার পথটা মসৃণ করতে দুবাইয়ে সিরিজ শুরুর আগে এই দুই ক্রিকেটারকেও দলের সঙ্গে অনুশীলনে ডেকে নেন অজি কোচ জাস্টিন ল্য়াঙ্গার।
ক্রিকেট অস্ট্রেলিয়া দেওয়া এক সাক্ষাতকারে ওয়ার্নার জানিয়েছেন, এমনভাবে তাঁদেরকে গ্রহণ করেছে দল যে এতদিন দলের বাইরে ছিলেন তা মনেই হয়নি। সকলেই বুকে জড়িয়ে ধড়েছেন। ভারতের সঙ্গে জেতার পর গোটা দল দারুণ খোশ মেজাজে রয়েছে বলে জানিয়েছেন ওয়ার্নার।
"Lots of hugs and cuddles": David Warner says he's excited for what lies ahead after meeting up with the Aussie squad in Dubai.
— cricket.com.au (@cricketcomau) March 17, 2019
Full story: https://t.co/TuLVtvcrrU pic.twitter.com/NTtmWRT5lw
স্মিথও তাঁদের যেভাবে দল অভ্যর্থনা জানিয়েছে তার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, দল এই মুহূর্তে দারুণ অবস্থায় আছে। সেই সঙ্গে দলে এখন যেসব মূল্যবোধের আমদানী করা হয়েছে, তা তাদের ক্রিকেটকে সঠিক দীশা দেখাবে বলেই আশা করেছেন তিনি।
Steve Smith speaks following the catch-up between he and David Warner, and the Aussie men's squad in Dubai.
— cricket.com.au (@cricketcomau) March 16, 2019
Full story: https://t.co/TuLVtvcrrU pic.twitter.com/qJIVnJPq01