
চিন্তা ১ - ধোনি
ধোনিকে ৪ নম্বরে খেলানোর পক্ষে মত দিয়েছিলেন সহঅধিনায়ক রোহিত শর্মা। সোমবারের নেট অনুশীলনে কিন্তু পাঁচ নম্বরেই ব্যাট করেছেন ধোনি। পরিসংখ্যানও কিন্তু বলছে চার নম্বরে নেমেই ধোনি বেশি সফল। এই পজিশনে ব্যাট করে যেখানে তাঁর গড় ৫২.৯৫ ও স্ট্রাইকরেট ৯৪.২১, সেখানে তাঁর তাঁর কেরিয়ারের গড় ৫০.১১ ও স্ট্রাইকরেট ৮৭.৬০। তবে সবচেয়ে বেশি চিন্তার আগের ম্যাচে কিন্তু মাঝের ওভারে তিনি একদিকে যেমন মারতেও পারেননি তেমনই স্ট্রাইক রোটেট করার ক্ষেত্রেও ব্যর্থ হন।

চিন্তা ২ - অলাউন্ডার
প্রথম একাদশ কি ১৩ জনের দল ঘোষণা করেনি ভারত। বিজয় শঙ্কর সোমবারই অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। একদিন পরেই তাঁকে মাঠে নামিয়ে দেওয়া - এমনটা না হওয়ার সম্ভাবনাই বেশি। পাণ্ডিয়া আহত হয়ে দলের বাইরে থাকার সময় তাঁর বদলে ভারত দুই স্পিনারে ও এক স্পিনার অলরাউন্ডার খেলিয়েছিল। এশিয়া কাপ হয়েছিল আমিরশাহিতে আর ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ভারত খেলেছিল ঘরের মাঠে। সেখানে স্পিনাররা কাজে এলেও অস্ট্রেলিয়া বা ইংল্য়ান্ড (যেখানে বিশ্বকাপ হবে)-এর মাঠে তিন স্পিনারে খেলার মানে হয় না। কিন্তু কিছু করার নেই। তাই দীনেশ কার্তিকের পরিবর্তে সম্ভবত কেদার যাদব আসতে চলেছেন দলে।

চিন্তা ৩ - বোলিং কম্বিনেশন
প্রথম ম্যাচে ভারতের বোলিং-ও ম্যাড়মেড়ে ছিল। তবে তারপরেও দলের বোলিং-এ পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। বিশেষ করে খলিল আহমেদ একেবারেই ভাল করেননি। ভারতের হাতে মহম্মদ সিরাজকে খেলিয়ে দেখার সুযোগ আছে। রবীন্দ্র জাদেজার অলরাউন্ড দক্ষতার উপরই ভরসা রাখছে টিম ম্য়ানেজমেন্ট। তাই চাহালের সুযোগ আসার সম্ভাবনা নেই।

এবং টপ অর্ডার
পর পর দুই ম্য়াচে মিল অরডার চাপে পড়ুক অমনটা নিশ্চয়ই চাইবেন না বিরাট অ্যান্ড কোং। রান করার মূল দায়িত্ব প্রথম তিনজনের উপরই থাকতে চলেছে। রোহিত বরাবরের মতোই দুর্ত ফর্মে রয়েছেন। কোহলির অন্যতম প্রিয়তম রান করার মাঠ অ্যাডিলেডে আরও একটি স্মরণীয় ইনিংস খেলার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না। তবে লাইমলাইটে থাকবে ধাওয়ানের ফর্ম। রায়ডুকেও আরও একবার গতি সম্পন্ন পিচে পরীক্ষায় পাস করতে হবে।

ম্য়াক্সওয়েল ধাঁধা
ভারতের মতো অস্ট্রেলিয়াও দ্বিতীয় ম্যাচের আগে কোনও দল ঘোষণা করেনি। তবে তারা আগের জেতা ম্য়াচের প্রথম একাদশকেই নামাবে বলে আশা করা হচ্ছে। তবে তাদের সামনেও একটি ধাঁধা রয়েছে। তা হল ম্য়াক্সওয়েলের ব্যাটিং পজিশন। ম্য়াক্সওয়েলকে ৭ নম্বরে নামিয়ে তাঁর প্রতিভার সদব্যবহার করা হচ্ছে
কিনা এই প্রশ্ন রয়েছে দলের মধ্যেই।

দুই দলের সম্বাব্য প্রথম একাদশ
ভারত: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), আম্বাতি রায়ডু, এমএস ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ভূবনেশ্বর কুমার, মহম্মদ শামি, খলিল আহমেদ।
অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), উসান খোয়াজা, শন মার্শ, পিটার হ্য়ান্ডসকম্ব, মার্কাস স্টইনিস, গ্লেন ম্য়াক্সওয়েল, নাথান লিয়ন, পিটার সিডল, ঝাই রিচার্ডসন, জেসন বেহরেনডর্ফ।

কখন কোথায় দেখবেন?
অস্ট্রেলিয়া বনাম ভারত, প্রথম একদিনের ম্য়াচ
তারিখ - ১৪ জানুয়ারি, মঙ্গলবার
সময় - ভারতীয় সময় সকাল ৭.৫০
টিভি চ্য়ানেল - সোনি স্পোর্টস নেটওয়ার্ক
অনলাইন - সোনিলাইভ.কম


Click it and Unblock the Notifications



















