
১৯৮০-৮১ সফর
এই সফর থেকেই অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের ম্য়াচ খেলতে শুরু করেছিল ভারত। এই সফরে টেস্ট সিরিজে ০-১'এ পিছিয়ে থেকে শেষ টেস্টে মেলবোর্নে সুনীল গাভাস্কারের ভারত সিরিজে সমতা ফিরিয়েছিল। কিন্তু টেস্ট সিরিজের সেই পারফরম্যান্স বেনসন অ্যান্ড হেজেস ত্রিদেশীয় সিরিজে ধরে রাখতে পারেনি। ১০ ম্যাচের মধ্যে ৩টি মাত্র জিততে পেরেছিল ভারত। কাজেই ফাইনালেই উঠতে পারেনি।

১৯৮৫-৮৬ সফর
তিন ম্যাচের টেস্ট সিরিজে আবহাওয়া বড় ভূমিকা নিয়েছিল। তিনটি ম্য়াচই ড্র হয়। এর মধ্যে দুটি ম্যাচে ভারতই জেতার ব্যাপারে এগিয়ে ছিল। একটি ম্য়াচে তো কপিলের ভারতের জয় ছিল অবশ্যম্ভাবি। এই সফরে বেনসন অ্যান্ড হেজেস একদিনের ম্য়াচের ত্রিদেশীয় সিরিজে ভারত ফাইনালে উঠেছিল। কিন্তু, সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হয়।

২০০৩-২০০৪ সফর
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ে ভারত টেস্ট সিরিজ ১-১ ফলে ড্র রেখেছিল। কিন্তু এই সফরেও 'মেন ইন ব্লু' ভিবি ত্রিদেশীয় একদিনের সিরিজের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি। দেশে ফিরতে হয় খালি হাতেই।

প্রথম ত্রিদেশীয় সিরিজ জয়
অস্ট্রেলিয়ায় ভারত একদিনের ম্য়াচ খেলা শুরু করার পর থেকে ৫ বার ভারত টেস্ট সিরিজে পরাজিত হয়েছে। সেই পাঁচ সফরের মধ্যে ৪ বারই ভারত এদিনের সিরিজও পরাজিত হয়েছে। তবে ২০০৭-৮ সালে ধোনি নেতৃত্বে ভারত ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে কমনওয়েল্থ ব্যাঙ্ক সিরিজ জিতেছিল। এটিই ছিল ভারতের অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ত্রিদেশীয় এদিনের সিরিজ জয়।

আরও দুটি জয়
ভারত অবশ্য অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম একদিনের সিরিজ জিতেছিল ১৯৮৫ সালে। সেটি ছিল বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড সিরিজ কাপ। এছাড়া ২০১৬ সালের সফরে ভারত অস্ট্রেলিয়াকে ৩-০ ফলে হারিয়ে টি২০ সিরিজ জিতেছিল। তবে দুটি ক্ষেত্রেই টেস্ট সিরিজ ছিল না।


Click it and Unblock the Notifications



















