
মায়াঙ্ক আগরওয়াল
এক কর্ণাটকির বদলে দলে আসতে পারেন আরেক কর্ণাটকি। ২০১৭-১৮ মরসুমে ঘরোয়া ক্রিকেটে তিনি গাদা গাদা রান করেছেন। এই মরসুমেও রাজ্য দল ও ভারত এ দলের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় রান পেয়েছিন। শেষ দুই টেস্টের জন্য তিনি অস্ট্রেলিয়া সফরকারী ভারতীয় দেল সুযোগ পেয়েছেন। রাহুল ও বিজয়ের যা ফর্ম তাতে মেলবোর্ন বা সিডনিতে তাঁকে খেলানোর কথা ভাবতেই পারে টিম ম্য়ানেজমেন্ট।

পার্থিব প্যাটেল
জোহানেসবার্গের দ্রুতগামী উইকেটে দ্বিতীয় ইনিংসে ওপেন করেছিলেন পার্থিব। আগেও ওপেন করার কাজ ভালই সামলেছেন তিনি। তিনি অস্ট্রেলিয়ায় দলে আছেন দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে। কিন্তু দল যদি রাহুল বা বিজয়কে বসাতে চায়, বা দুজনকেই বসিয়ে দিতে চায়, সেক্ষেত্রে পার্থিবকে ওপেন করার দায়িত্ব দেওয়া যেতেই পারে।

চেতেশ্বর পুজারা
এটা অনেকের কাছেই খুব বাড়াবাড়ি মনে হতে পারে। কিন্তু, বিজয়-রাহুলের দৌলতে অস্ট্রেলিয়ায় ইতিমধ্যেই ৩বার পুজারাকে প্রথম ৩ ওভারের মধ্যেই ক্রিজে নামতে হয়েছে। কাজেই নতুন বল খেলায় তিনি সরগর হয়ে উঠেছেন। তবে এই পদক্ষেপ নিলে কোহলি-শাস্ত্রীকে নতুন করে ব্যাটিং অর্ডার সাজাতে হবে।

রোহিত শর্মা
একদিনের ক্রিকেটে ওপেন করা আর টেস্টে ওপেন করা এক জিনিস নয়। কাজেই সাদা বলে নিয়মিত ওপেন করলেও রোহিত শর্মা লাল বলে ওপেন করে সফল হবেন এমনটা বলা যায় না। কিন্তু রাহুল-বিজয় দলকে যে অবস্থায় ফেলে দিয়েছেন, তাতে এই চরম পদক্ষেপের কথাও ভাবতে বাধ্য হতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রোহিত অন্তত রাহুল-বিজয়ের থেকে খারাপ করবেন না।


Click it and Unblock the Notifications



















