
প্রথম ভারতীয়
মেলবোর্নের পর আপাতত ২-১ ফলে এগিয়ে আছে ভারত। সিডনিতে জিতলে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে কোহলি বিদেশে দুটি টেস্ট সিরিজ জিতবেন, যেখানে ভারত ৩টি টেস্ট জিতেছে। এর আগে ২০১৭ সালে শ্রীলঙ্কায় কোহলির নেতৃত্বাীন ভারত ৩-০ ফলে সিরিজ জিতেছিল।

দ্বিতীয় অধিনায়ক
সেই সঙ্গে মনসুর আলি খান পতৌদির পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে উপমহাদেশের বাইরে এক সিরিজে ৩ টেস্ট ম্য়াচ জয়ের রেকর্ডও আসবে কোহলির ঝুলিতে। ১৯৬৭-৬৮ সালে নিউজিল্যান্ডের পতৌদির নেতৃত্বাধীন ভারত সিরিজ জিতেছিল ৩-১ ফলে। আর কোনও ভারত অধিনায়ক এশিয়ার বাইরে এক সিরিজে ৩টি টেস্ট জিততে পারেননি।

টপকাতে পারেন দাদাকে
সিডনি টেস্ট জিতলে ভারত অধিনায়ক হিসেবে বিদেশে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড আসবে বিরাট কোহলির ঝুলিতে। তিনি টপকে যাবেন ভারতের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। দুজনেরই আপাতত বিদেশে টেস্ট জয়ের সংখ্যা ১১।

সেরা এশিয়
আরেকটি টেস্ট জয় মানে অস্ট্রেলিয়ার মাটিতে সেরা এশিয় অধিনায়ক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করবেন বিরাট। ক্যাঙ্গারুদের দেশে ৩টি টেস্ট জেতা হবে তাঁর। এখনও পর্যন্ত এই রেকর্ড তিনি ভাগ করে নিচ্ছেন মুস্তাক মহম্মদ ও বিষাণ সিং বেদীর সঙ্গে। তিন জনেই অস্ট্রেলিয়া ২টি করে টেস্ট জিতেছেন।


Click it and Unblock the Notifications


















