
মহেন্দ্র সিং ধোনি
২০১৮ সালে এমএস ধোনি ২০টি একদিনের ম্যাচে খেলে মাত্র ২৭৫ রান পেয়েছেন। গড় ২৫। একটি অর্ধশতরানও নেই। কাজেই স্বাভাবিকভাবেই তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবিও উঠেছে। কিন্তু এই একটি বছর ছাড়া একদিনের ক্রিকেটে ধোনি রেকর্ড মহীরুহের মতো। মাত্র ১ রান করলেই তিনি সাঙ্গাকারার পর দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দেশের জার্সিতে ১০ হাজার রানের মালস্টোনে পৌঁছবেন।

মহম্মদ শামি
আর মাত্র ৬টি উইকেট নিতে পারলেই মহম্মদ শামির একদিনের ক্রিকেটে ১০০ উইকেট হয়ে যাবে। আপাতত তিনি ৫২ টি ওডিআই খেলেছেন। ভারতীয় বোলারদের মধ্যে এই ব্যাপারে সবার আগে আছেন ইরফান পাঠান। তিনি ১০০ উইকেট নিয়েছিলেন ৫৯ ম্য়াচে। ফলে এই সিরিজে তিনি যদি ৬ উইকেট নিতে পারেন তবে তিনিই ভারতীয় বোলার হিসেবে সবার আগে একদিনের ম্যাচে ১০০ উইকেটে পৌঁছবেন।

রবীন্দ্র জাদেজা
১৪৪টি ওডিআই খেলে জাদেজার রান এই মুহূর্তে ১৯৮২। এরসঙ্গে ১৬৯ উইকেটও আছে তাঁর। অর্থাত আর মাত্র ১৮ রান করতে পারলেই এই অলরাউন্ডার তৃতীয় ভারতীয় হিসেবে একদিনের ক্রিকেটে ২০০০ রান ও ১৫০ উইকেট দখলের ডাবল-এ পৌঁছবেন। এখনও পর্যন্ত ভারতীয়দের মধ্যে এই রেকর্ড আছে কপিল দেব ও সচিন তেন্ডুলকারের।
ৌ

শিখর ধাওয়ান
আপাতত ১১৪ ইনিংসে এডিআই-তে ৪৯৩৫ রান করেছেন শিখর। এই সিরিজে ৬৫ রান করতে পারলেই তিনি তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছবেন। তাঁর আগে আছেন হাসিম আমলা ও ভিভ রিচার্ডস (১০৪ ইনিংস) এবং বিরাট কোহলি (১১৪ ইনিংস)।

ভুবনেশ্বর কুমার
শামির মতোই ১০০ উইকেট দখলের মুখে দাঁড়িয়ে ভুবিও। তাঁর দরকার মাত্র ১টি উইকেট। তবে তিনি শামির থেকে অনেক বেশি ম্য়াচ খেলেছেন (৯৫)।


Click it and Unblock the Notifications



















