তৃতীয় দিনের ১৩২/৪ স্কোর থেকে মধ্যাহ্নভোজের বিরতির আগে পর্যন্ত আর কোনও উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়া ১৯০ রানে পৌঁছেছিল। ঠিক যখন মনে হচ্ছে অস্ট্রেলিয়া ম্যাচ বের করে নিয়ে যাচ্ছে তখনই জ্বলে উঠলেন মহম্মদ শামি (৫৬-৬)। তাঁর দাপটেই বিরতির ঠিক পরেই ম্যাচে ফিরল ভারত। তবে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংস শেষ করল ২৪৩ রানে। সব মিলিয়ে ভারতের সামনে পার্থ টেস্ট জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়াল ২৮৭।
তৃতীয় দিনের শেষে ৪১ রানে অপরাজিত ছিলেন উসমান খোয়াজা। চতুর্থ দিন প্রথম সেশনে তিনি ও পেইন অত্যন্ত মন্থর ব্যাটিং করলেও একটিও উইকেট না হারিয়ে চাপ বাড়িয়েছিলেন ভারতের। তার মধ্য়ে অর্ধশতরানও সম্পূর্ণ করেন খোয়াজা। তবে এরপরই শুরু হয় বাংলার পেসার মহম্মদ শামির সংহার। এই টেস্টে এতদিন খুবই ভাল বল করার পরও শামির উইকেট সংখ্যায় তা প্রতিফলিত হচ্ছিল না।
Positive start for #TeamIndia courtesy a Shami double strike. Australia 196/6 now #AUSvIND pic.twitter.com/s5hEe6xlwY
— BCCI (@BCCI) December 17, 2018
এদিন তিনি শুরুটা করেন এক দুরন্ত বাউন্সারে অজি অধিনায়ককে ফিরিয়ে দিয়ে। লাফিয়ে ওঠা বলটিতে গ্লাভস ছোঁয়ানো ছাড়া উপায় ছিল না পেইন (৩৭)-এর। দ্বিতীয় স্লিপে বিরাট কোহলির হাতে ধরা পড়েন তিনি।
এরপর তৃতীয় দিন চোট পেয়ে অবসৃত হওয়া অজি ওপেনার ফিঞ্চ (২৫) ক্রিজে আসেন। তিনি অবশ্য আর একটিও রান জুড়তে না পেরে একেবারে পেইনের কায়দাতেই তৃতীয় দিনের স্কোরেই আউট হন। সেই লাফিয়ে ওঠা বল, সেই গ্লাভস-এর ছোঁয়া, তফাতের মধ্যে এক্ষেত্রে ক্যাচ গিয়েছিল উইকেটরক্ষক পন্থের হাতে।
What a turnaround post Lunch! 5-wicket haul for the pacer. Bumrah picks one too. Australia 203/8. Lead by 246 runs #TeamIndia #AUSvIND pic.twitter.com/pYacVrf8my
— BCCI (@BCCI) December 17, 2018
এরপর অস্ট্রেলিয়া ইনিংসের সর্বোচ্চ স্কোরার উসমান খোয়াজা (৭২)-কেও শিকার করেন শামি। রাউন্ড দ্য উইকেট থেকে এসে বাঁহাতিকে আরও একটি ভয়ঙ্কর বাউন্সার খেলতে বাধ্য় করেন শামি। ব্যাট সরাতে পারেননি খোয়াজা। তিনিও পন্থের হাতেই ধরা পড়েন।
প্য়াট কামিন্স (১) ও মিচেল স্টার্ক (১৪)-এর বাকি দুটি উইকেট তুলে নেন বুমরা। তবে শেষ উইকেটে স্টার্ক ও হ্য়াজেলউড (১৭*)। তাদের জুটিতে ৩৬ রান ওঠে। এই রানটা কিন্তু দ্বিতীয় ইনিংসে ভারতের সামনে অনেক বড় হয়ে দাঁড়াতে পারে। ইংল্যান্ডের পর আরও এক বিদেশ সফরে ভারত ও প্রতিপক্ষ দলের লোয়ার অর্ডার ব্য়াটসম্য়ানদের রানের ফারাকটা স্পষ্ট হয়ে উঠছে।
6 wickets for Shami. His career best figures. 3 for Bumrah and 1 for Ishant. Australia 243. India require 287 to win #AUSvIND pic.twitter.com/JPTmqtzguY
— BCCI (@BCCI) December 17, 2018