
দুই ম্যাচের টেস্ট সিরিজ হলে
উদাহরণ স্বরূপ যদি দুই প্রতিপক্ষের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ হয়, প্রতিটি টেস্ট ম্যাচ জয়ের জন্য বিজয়ী দল ৬০ পয়েন্ট পাবে। ম্যাচটি কোনও কারণে টাই হলে দুই দল ৩০ পয়েন্ট করে পাবে। আর ড্র হলে দুই দল ২০ পয়েন্ট করে পাবে।

তিন ম্যাচের টেস্ট সিরিজ হল
প্রতিটি টেস্ট ম্যাচ জয়ের জন্য বিজয়ী দল ৪০ পয়েন্ট পাবে। ম্যাচ টাই হলে, দুই দল২০ পয়েন্ট করে পাবে। ম্যাচ ড্র হলে দুই দল ১৩ পয়েন্ট করে পাবে।

৪ ম্যাচের টেস্ট সিরিজ হলে
প্রতিটি টেস্ট ম্যাচ জয়ের জন্য বিজয়ী দল ৩০ পয়েন্ট পাবে। ম্যাচ টাই হলে দুই দল ১৫ পয়েন্ট করে পাবে। ম্যাচ ড্র হলে দুই দল ১০ পয়েন্ট করে পাবে।

৫ ম্যাচের টেস্ট সিরিজ হলে
প্রতিটি টেস্ট ম্যাচ জয়ের জন্য বিজয়ী দল ২৪ পয়েন্ট পাবে। ম্যাচ টাই হলে দুই দল ১২ পয়েন্ট করে ভাগাভাগি করে নেবে। ম্যাচ ড্র হলে দুই দল ৮ পয়েন্ট করে পকেটে পুরবে।
অর্থাৎ ম্যাচ ড্র করার চেয়ে দলগুলি ম্যাচ জেতার জন্য ঝাঁপাবে। সেক্ষেত্রে টেস্ট ক্রিকেটের আকর্ষণ অনেক বাড়বে।


Click it and Unblock the Notifications



















