
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ কী?
টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করতেই ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজের এজবাস্টন টেস্ট থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এর আগে মরসুমের শেষে দলগুলির টেস্ট ব়্যাঙ্কিংয়ের বিচারে শীর্ষে থাকা দলের হাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যাটন তুলে দেওয়া হত।
এবার থেকে নতুন নিয়মে দু'বছর ধরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই চলবে। সেই লড়াই শেষে পয়েন্টের বিচারে যে দল শীর্ষে থাকবে, তার হাতেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যাটন উঠতে চলেছে।

একনজরে যে দলগুলির মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা
অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড,ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান,দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ

কোন কোন দল প্রতিযোগিতায় থাকছে না
নির্বাসনের কারণে আইসিসি'র কোনও প্রতিযোগিতায় নেই জিম্বাবোয়ে।সেক্ষেত্রে এই দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে দেখা যাবে না। সেই সঙ্গে ২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান ও আয়ারল্যান্ড দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আসরে থাকছে না।


Click it and Unblock the Notifications



















