|
বিসিসিআই
ভারতীয় বোর্ড টুইটারে একটি ছবি শেয়ার করে এক আশ্চর্য সমাপতনের উল্লেখ করেছে। ২০০৩ সালে ভারতের জয়ের কান্ডারি ছিলেন ভারতের তখনকার ৩ নম্বর ব্য়াটসম্য়ান রাহুল দ্রাবিড়। আর এদিনের জয়ের নায়ক, আরও এক তিন নম্বর ব্য়াটসম্য়ান চেতেশ্বর পুজারা।
|
সচিন তেন্ডুলকার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর বহু লড়াকু ইনিংস রয়েছে। সেই ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকারের মুখে শোনা গিয়েছে ভারতীয় বোলারদের প্রশংসা। সঙ্গে পুজারা ও রাহানের মুল্যবান অবদানের কথাও উল্লেখ করেছেন তিনি।
|
ভিভিএস লক্ষ্মণ
লক্ষ্মণ অবশ্য শুধু ভারতীয় দল নয়, অস্ট্রেলিয় লোয়ার অর্দারের প্রতিরোধেরও প্রশংসা করেছেন।
|
মহম্মদ কাইফ
প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফও ভারতীয় দলকে জয়ের জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি অস্ট্রেলিয়ার লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন।
|
আকাশ চোপডা়
২০০৩ সালের অ্যাডিলেডে জয়ী ভারতীয় দলের ওপেনা ছিলেন আকাশ চোপড়া। ৫ দিনের লড়াইয়ে ফারাক গড়ে দিয়েছে ৩১টি রান - এর থেকে ভাল টেস্ট ক্রিকেটের প্রদর্শন আর হতে পারে না বলে জানিয়েছেন তিনি।
|
হর্ষ ভোগলে
ভারতের জয়ের নায়ক পুজারার সঙ্গে একটি সেলফি তুলে পোস্ট করেছেন অভিজ্ঞ ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। তিনি সরাসরি পুজারাকে রাহুল দ্রাবিড়ের যোগ্য উত্তরসুরির সার্টিফিকেট দিয়ে দিয়েছেন।
|
মাইকেল ভন
অস্ট্রেলিয়ার সর্বনাশ হলে ইংরেজদের পৌষমাস হয়। ভারতের এই জয়ের পর অভিনন্দন জানাতে ভোলেননি ইংরেজ অধিনায়ক মাইকেল ভনও।
|
বীরেন্দ্র সেওয়াগ
প্রথম টেস্ট সামনে একটা জমজমাট টেস্ট সিরিজ হওয়ার ইঙ্গিত দিয়েছে বলে মত বীরেন্দ্র সেওয়াগের। তিনি বলেছেন প্রথম ইনিংসে ৪১ রানে ৪ উিকেট পড়ে যাওয়ার পরেও ভারত এই জয় অত্যন্ত স্পেশাল।
|
অজিত আগরকার
২০০৩ সালের অ্যাডিলেড জয়ে দ্বিতীয় ইনিংসে ৪১ রানে ৬ উইকেট নিয়ে বিশেষ অবদান রেখেছিলেন অজিত আগরকার। তিনিও ভারতের এই জয়ের পর বিরাট-বাহিনীকে অভিন্দন জানিয়েছেন।


Click it and Unblock the Notifications



















