অস্ট্রেলিয়া বনাম ভারত, শন মার্শ ভাঙলেন লজ্জার রেকর্ড! ১৩০ বছরে এমনটা দেখা যায়নি

স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারে অনুপস্থিতিতে এই অস্ট্রেলিয়া দলের ব্যাটিংয়ের সবচেয়ে অভিজ্ঞ মুখ শন মার্শ। কাজেই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে রেকর্ড ভেঙে টেঙে তিনিই দলের রান এগিয়ে নিয়ে যাবেন এরকমই প্রত্যাশা ছিল অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের।

অ্যাডিলেডে তিনি রান পাননি। কিন্তু তা সত্ত্বেও তাঁর ব্যাটে ভাঙল ১৩০ বছরের পুরনো এক রেকর্ড। তবে এটি এমন এক রেকর্ড যা তাঁর হাতে ভাঙুক তা নিশ্চিতভাবে চায়নি অস্ট্রেলিয়া। ৩৫ বছরের এই অজি ব্যাটসম্যান এদিন ১৯ বল খেলে মাত্র ২ রান করেই প্যাভিলিয়নে ফেরেন।

পরপর ৬ ইনিংস

পরপর ৬ ইনিংস

এর ফলে এই নিয়ে পর পর ছয় ইনিংসে তিনি দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারলেন না। মার্শের এই ছয় ইনিংসে এক অঙ্কের রান করা শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকা সফরে, ওয়ান্ডারার্স-এ। সেই থেকে তিনি আউট যথাক্রমে ৭,৭,০,৩, ৪ ও ২ রানে।

১৩০ বছরের পুরনো রেকর্ড

১৩০ বছরের পুরনো রেকর্ড

রেকর্ড বই বলছে অস্ট্রেলিয়ার টেস্ট দলের প্রথম পাঁচ ব্য়াটসম্য়ানের কেউ পর পর ছয় ইনিংস ধরে দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। এরকমটা শেষ দেখা গিয়েছিল সেই ১৮৮৮ সালে। জর্জ বোনোর এই কুখ্যাত রেকর্ডের অধিকারী। তিনি অবশ্য মার্শের থেকেও অনেক এগিয়ে রয়েছেন। পর পর ১০ ইনিংসে তাঁর ওই খারাপ দশা চলেছিল। শেষ ইনিংসে ওল্ড ট্র্যাফোর্ডে তিনি শূন্য করেছিলেন। তারপর থেকে আর কোনওদিন অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেলারই সুযোগ পাননি তিনি।

২০১৮ সালে শন মার্শ

২০১৮ সালে শন মার্শ

২০১৮ সালটা টেস্ট ক্রিকেটে মার্শের খুবই খারাপ গিয়েছে। ৮টি টেস্ট খেলে তিনি মাত্র ৩১৯ রান করতে পেরেছেন। গড় মাত্র ২২.৭৮। ১টি মাত্র শতরান করতে পেরেছেন। আর একটি অর্ধশতরানের ইনিংসও খেলতে পারেননি।

অশ্বিন বনাম মার্শ

অশ্বিন বনাম মার্শ

এই নিয়ে অশ্বিনের বলে টেস্টে পঞ্চমবার আউট হলেন শন মার্শ। একমাত্র উমেশ যাদব এরচেয়ে বেশিবার (৮ বার) মার্শকে টেস্টে আউট করেছেন। অশ্বিনের বিরুদ্ধে তাঁর টেস্টে রানের গড় মাত্র ১.৬!

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, December 7, 2018, 19:31 [IST]
Other articles published on Dec 7, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+