হারের পরই শুরু দোষারোপ! স্টার্ককে কাঠগড়ায় তুললেন পেইন, একগুচ্ছ কারণ জানালেন অজি অধিনায়ক

অস্ট্রেলিয়া ক্রিকেটে অনেক কিছুই নতুন দেখতে হচ্ছে। অ্যাডিলেড টেস্টে ভারতের কাছে ৩১ রানে হারের পরই দলের প্রধান বোলার মিচেল স্টার্কের সমোলেচনা করলেন অজি অধিনায়ক টিম পেইন। হারের অন্য়তম প্রধান কারণ হিসাবে তিনি স্টার্কের খারাপ পারফরম্যান্সকে দায়ী করেছেন। তবে শুধু স্টার্ক নয়, কাঠগড়ায় তুলেছেন দলের ব্য়াটসম্যানেরও।

অ্যাডিলেডে ভারত জিতলেও, অস্ট্রেলিয়া জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। যদিও ৩১ রানে হারা ম্যাচটি থেকে অস্ট্রেলিয়ার পক্ষে ট্রাভিস হেড ও শন মার্শের অর্ধ-শতরান ও নাথান লিয়নের ছয় উইকেট শিকার ছাড়া ইতিবাচক কিছু ছিল না। কিন্তু তা সত্ত্বেও সবাইকে বাদ দিয়ে স্টার্ককেই প্রধান নিশানা করেছেন পেইন। তে তিনি জানিয়েছেন, 'বেশ কিছু কারণে আমাদের হারতে হয়েছে'। এক নজরে দেখে নেওয়া যাক কী কী কারণের কথা বলেছেন তিনি।

অনেক দূরে স্টার্ক

অনেক দূরে স্টার্ক

প্রথম ইনিংসে ৬৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন স্টার্ক। দ্বিতীয় ইনিংসে ৪০ রানে ৩ উইকেট। কিন্তু পেইন বলছেন নিজের সেরা ফর্মের থেকে অনেক দূরে স্টার্ক। নিজের সেরা দিনে তিনি 'বিশ্বে আগুন জ্বালিয়ে দিতে' পারেন। সেই ফর্ম স্টার্ক এখনও পাননি। তবে তিনি এও জানিয়েছএন, প্রতিদিনই তিনি তার কাছাকাছি এগোচ্ছেন।

ভারত ২৫০

ভারত ২৫০

পেইন জানিয়েছেন, ১২৭ রানে ৬ উইকেট ফেলে দেওয়ার পর প্রথম দিন ভারতকে ২০০ থেকে ২১০ রানের মধ্যে গুটিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। যা কার্যকর করা যায়নি। বদলে ভারত প্রথমদিনই ২৫০ রানে পৌঁছে গিয়েছিল।

টপ অর্ডারের ব্যর্থতা

টপ অর্ডারের ব্যর্থতা

পেইনের কথায় স্পষ্ট হয়ে গিয়েছে, দলের ওপেনারদের ব্যর্থতা তাঁর একটা প্রধান চিন্তার কারণ। অভিষেককারী মার্কাস হ্যারিস দুই ইনিংসেই ২৬ রান করেছেন। তিনি ভাল শুরু করেও ইনিংসকে বেশিদূর টানতে পারেননি। কিন্তু অপর ওপেনার ফিঞ্চ একেবারেই ব্যর্থ হয়েছেন। পেইন জানিয়েছেন, টপ অর্ডারকে এখনই রান করা শুরু করতে হবে। নাহলে বড় রানের ইনিংস গড়া অসম্ভব।

পার্থ টেস্টের দল

পার্থ টেস্টের দল

পার্থ-এ উইকেট গতিসম্পন্ন হবে এরকমই শোনা যাচ্ছে। শেন ওয়ার্ন হ্যান্ডকম্বের বদলে অলরাউন্ডার স্টইনিসে খেলানোর পরামর্শ দিয়েছেন। তবে অজি অধিনায়কের কথায় ইঙ্গিত পাওয়া গিয়েছে দলের অনেকগুলি বিভাগের সমালোচনা করলেও দলে কোনও পরিবর্তন তিনি চাইছেন না। তবে সবটাই কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে বলে জানান তিনি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, December 11, 2018, 15:56 [IST]
Other articles published on Dec 11, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+