
কী সেই রেকর্ড
কেরিয়ারে এই মুহূর্তে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করেছেন লাবুশানে। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকাতে পারলেই অজি ক্রিকেটের ইতিহাসে দুই বড় নাম ব্র্যাডম্যান ও স্মিথের পাশে আসন করে নেবেন মার্নাস।

একনজরে তিন সেঞ্চুরি
ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুই ইনিংসে মার্নাস ১৮৫ ও ১৬২ রান করেছিলেন। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ১৪৩ রান করেন। সব মিলিয়ে তিন ইনিংসে তিনটি শতরান হাঁকিয়েছেন অজিদের মিডল অর্ডারের ডানহাতি এই ব্যাটসম্যান।

ব্র্যাডম্যানের কীর্তি
অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্যার ডোনাল্ড ব্যাডম্যান টেস্ট কেরিয়ারে মোট তিনবার, টানা চার ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ব্র্যাডম্য়ান ছাড়া জ্যাক ফিঙ্গেলটন(১৯৩৬), নেল হার্ভি(১৯৪৯-৫০), ম্যাথু হেডেন(২০০১-০২) ও স্টিভ স্মিথ(২০১৪-১৫) অজিদের হয়ে টানা চার ইনিংসে টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন।

টেস্ট কেরিয়ারে মোট রান
১২টি টেস্ট খেলে ১১০৩ রান হাঁকিয়েছেন লাবুশানে। ২টি সেঞ্চুরি ও ৬টি হাফ সেঞ্চুরি করেছেন এই ক্রিকেটার।


Click it and Unblock the Notifications


















