|
দ্বিতীয় ইনিংসে ন্যাথান লায়নের ৫ উইকেট
অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিনে ডিনারের পর মাত্র ১৫ বলেই পাকিস্তানের খেলা শেষ হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান দল ২৩৯ রানে অলআউট হয়েছে। প্রথম ইনিংসে ইয়াসির শাহের সেঞ্চুরি ও বাররের ৯৭ রানের সুবাদে তিনশো রানের গণ্ডি টপকেছিল পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ন্যাথান লায়ন ৫ উইকেট নিয়েছেন। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে সর্বোচ্চ ৭টি উইকেট নিলেন মিচেল স্টার্ক।
|
পাকিস্তানের ভঙ্গুর ব্যাটিং
প্রথম ইনিংস দলের দুই ক্রিকেটার ৯০ রানের গণ্ডি পার করলেও দ্বিতীয় ইনিংসে শান মাসুদের ৬৮ ও আসাদ শাফিকের ৫৭, মহম্মদ রিজওয়ানের ৪৫ বাদ দিলে ব্য়াটিং স্কোরকার্ডে বলার মতো রান নেই। পাকিস্তান দল শেষ পর্যন্ত ইনিংস ও ৪৮ রানে ম্যাচ হারে।

ম্যাচ ও সিরিজ সেরা ওয়ার্নার
অ্যাডিলেড টেস্টে ৩৩৫ রানে অপরাজিত থেকে দলকে ৫৮৯ রানে পৌঁছে দিয়েছিলেন ওয়ার্নার। ম্যাচের সেরা হয়েছেন বাঁ-হাতি ওপেনার। এর আগে ব্রিসবেন টেস্টে ১৫৪ রান হাঁকিয়েছিলেন। দুই টেস্ট মিলিয়ে ৪৮৯ রান হাঁকানোর সুবাদে সিরিজ সেরা হয়েছেন তিনি।
|
অস্ট্রেলিয়ার সামনের প্রতিপক্ষ
চলতি মাসে ১২ ডিসেম্বর থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে মাঠ নামবে অস্ট্রেলিয়া


Click it and Unblock the Notifications


















