দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল বাংলাদেশ। এই পর্যায়ে ভারত, নিউজল্যান্ড ও সম্ভবত পাকিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা।

পোচেষ্ট্রুমে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২৬১ রান তোলে বাংলাদেশ। ৮০ বলে ৮৪ ও ৭৪ বলে ৭৬ রান করেন বাংলাদেশের ব্যাটসম্যান যথাক্রমে তানজিদ হোসেন ও শাহদাত হোসেন। জবাবে ব্যাট করতে নেমে ৪২.৩ ওভারে ১৫৭ রানেই গুটিয়ে যায় হোম টিমের ইনিংস। বাংলাদেশের হয়ে ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন রাকিবুল হাসান। ৬ ফেব্রুয়ারি অনূর্ধ্ব বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

অস্ট্রেলিয়াকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে ভারত। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রতিযোগিতার শেষ চারে পৌঁছেছে নিউজিল্যান্ড। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম পাকিস্তানের লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেট বিশ্ব।

ওদিকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতীয় বোলার আকাশ সিং-কে ইচ্ছাকৃত ভাবে কনুই দিয়ে আঘাত করার জন্য অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান স্যাম ফ্যানিং-কে শাস্তির কোপে পড়তে হয়েছে। কড়া ধমক দেওয়ার পাশাপাশি তাঁর নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, January 31, 2020, 12:36 [IST]
Other articles published on Jan 31, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+