
লাগামছাড়া করোনা
বিশ্বের প্রায় ২০০টি দেশে প্রভাব বিস্তার করেছে নোবেল করোনা ভাইরাস। সাড়ে ১৯ হাজারেরও বেশি মানুষ মারণ ভাইরাসের বলি হয়েছেন। আক্রান্ত হয়েছেন চার লক্ষেরও বেশি মানুষ। পাকিস্তান ও বাংলাদেশে করোনার জেরে যথাক্রমে ৭ ও ৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন যথাক্রমে এক হাজার ও ৩৯ জন।

পাশে ক্রিকেটাররা
এই কঠিন পরিস্থিতিতে দেশের মানুষের পাশে দাঁড়ালেন বাংলাদেশের ক্রিকেটাররা। অধিনায়ক তামিম ইকবাল, উইকেটরক্ষক মুশফিকুর রহিম সহ মোট ২৭ জন বাংলাদেশী ক্রিকেটার, তাঁদের মাসিক বেতনের অর্ধেক, করোনা আক্রান্তের সুশ্রুষার স্বার্থে সরকারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সব মিলিয়ে অর্থের পরিমাণ ৩১ লক্ষ (বাংলাদেশি টাকা) হবে বলে জানানো হয়েছে। দেশের মানুষকে নিরাপদে ঘরে থাকার বার্তাও দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তামিম।
|
আফ্রিদির মহত্ব
মারণ করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় দেশের পাশে দাঁড়ালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা লেজেন্ড শাহিদ আফ্রিদি। দুঃসময়ে দেশের মানুষকে খাবার সহ করোনা মোকাবিলায় প্রয়োজনীয় দ্রব্য বিলি করতে দেখা গিয়েছে শাহিদকে। সেই ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং। মানবিকতার খাতিরে আফ্রিদি দারুণ কাজ করছেন বলেও জানিয়েছেন ভাজ্জি।
|
ভাজ্জিকে ধন্যবাদ
সবকিছুর ওপরে মনুষ্যত্ব। হরভজন সিং-র টুইটের জবাবে লিখেছেন শাহিদ আফ্রিদি। বলেছেন, এই মুহূর্তে বিশ্বকে একজোট হতে হবে। এই দুঃসময়ে গরিবদের পাশে দাঁড়ানোটাই মূল কাজ বলে জানিয়েছেন পাকিস্তানি লেজেন্ড।


Click it and Unblock the Notifications



















