একদা বন্ধু যুবরাজ ও হরভজনকে 'নিরুপায়' বলে ফের হাসির খোরাক আফ্রিদি

ஹைதராபாத்திற்கு 133 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது சென்னை அணி

বন্ধু বলে পরিচিত ভারতীয় লেজেন্ডকে 'নিরুপায়' বলে ফের হাসির খোরাক হলেন পাকিস্তানের প্রাক্তন অল রাউন্ডার শাহিদ আফ্রিদি। কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর নিশানার প্রতিবাদ করায় দুই ভারতীয় রথি সম্পর্কে এহেন মন্তব্য করেছেন পাকিস্তানি লেজেন্ড।

আফ্রিদিক কীর্তি

আফ্রিদিক কীর্তি

সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এক ভিডিও-তে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানিয়েছিলেন। সেখানে মোদীকে 'কাপুরুষ' বলেও আক্রমণ করেছিলেন পাক লেজেন্ড। অভিযোগ এনেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার নাকি কাশ্মীরকে জবরদখল করে রেখেছে। এমনকী নিজের শেষ পাকিস্তান সুপার লিগ মরশুমে তিনি 'কাশ্মীর' নামে কোনও দলকে নেতৃত্ব দিতে চান বলে জানিয়ে বিতর্কে ঘি দিয়েছিলেন বুমবুম।

গম্ভীর-রায়না-ধাওয়ান

গম্ভীর-রায়না-ধাওয়ান

কাশ্মীর ইস্যুতে উস্কানিমূলক মন্তব্য করায় পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদিকে জোকার বলে নিশানা করেছিলেন তাঁর পরিচিত শত্রু তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার তথা দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ানও বুমবুমকে ছেড়ে কথা বলেননি।

যুবরাজ ও হরভজনের প্রতিবাদ

যুবরাজ ও হরভজনের প্রতিবাদ

করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাবে পাকিস্তানে বসবাসকারী দুঃস্থ মানুষদের সেবায় নিয়োজিত হতে দেখা গিয়েছিল শাহিদ আফ্রিদিকে। সোশ্যাল মিডিয়ায় সে ছবি প্রকাশ হতেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ভারতীয় ক্রিকেট লেজেন্ড তথা আফ্রিদির বন্ধু হরভজন সিং এবং যুবরাজ সিং। শাহিদ আফ্রিদি ফাউন্ডেশনকে সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছিলেন দুই ভারতীয় রথি। কিন্তু ভারত সম্পর্কে আফ্রিদির বিরূপ মনোভাবে বিরক্ত হয়েছিলেন যুবি-ভাজ্জিও। বন্ধুত্ব ভেঙে রীতিমতো আফ্রিদিকে সাবধান করে দিয়েছিলেন তাঁরা। সাফ জানিয়েছিলেন, আফ্রিদির অনুরোধেই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন।

কী বললেন আফ্রিদি

কী বললেন আফ্রিদি

তাঁর ফাউন্ডেশনকে সাহায্য করার জন্য তিনি যুবরাজ সিং ও হরভজন সিং-এর কাছে কৃতজ্ঞ থাকবেন বলে জানিয়েছেন শাহিদ আফ্রিদি। একাধিকবার বুমবুম এও জানাতে ভোলেননি যে দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নিরুপায় হয়েই তাঁর বিরোধিতা করেছেন। তা না করলে যুবি ও ভাজ্জিকে ভারতে থাকতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন আফ্রিদি।

লকডাউনের পর বায়ো-সিকিওর পরিবেশে ক্রিকেট নিয় কী বললেন রাহুল দ্রাবিড়

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, May 26, 2020, 19:20 [IST]
Other articles published on May 26, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+