
নিজের স্বাস্থ্যের আপডেট দিলেন আফ্রিদি
ভিডিওতে তিনি জানিয়েছেন, 'আমার অসুস্থতার খবর শুনে ফ্যানেরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাই এই ভিডিও করে আমার শরীর কেমন আছে জানাতে চাই।' এরপর আফ্রিদি ভিডিওতে বলেন, 'সত্যি বলতে করোনায় আক্রান্ত হওয়ার পর প্রথম ২-৩ দিন খুবই কঠিন সময় গিয়েছে। এরপর ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। '

গুজব দূর করতে ভিডিওতে বার্তা দিলেন আফ্রিদি
প্রসঙ্গত গত সপ্তাহের টুইটে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন আফ্রিদি। এরপর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে আফ্রিদির শরীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে গুজব শুরু হয়ে যায়। সেই কারণেই আরও ভিডিওর মাধ্যেম ফ্যানেদের সঙ্গে যোগাযোগ করলেন বুমবুম। প্রথম কয়েকদিনে শারীরিক অবস্থার অবনতির পর তিনি এখন যে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন সেই বার্তা দিলেন প্রাক্তন পাক ক্রিকেটার। আফ্রিদি ভিডিও পোস্টে জানিয়েছেন, 'আমাকে নিয়ে অযথা উদ্বেগ করার কিছু নেই। করোনার বিরুদ্ধে এই কয়েকদিন আমাকে লড়াই করতে হবে। '

সন্তানদের মিস করছেন
ভিডিওর এক অংশে আফ্রিদি দুঃখপ্রকাশ করে জানান, এই সময় সবচেয়ে বড় কষ্ট, আমি আমার মেয়েদের সঙ্গে দেখা করতে পারছি না। ওদের জড়িয়ে ধরে আদর করার পরিস্থিতি নেই। আমি আমার সন্তানদের মিস করছি। কিন্তু পরিস্থিতির সঙ্গে আমাকে মানিয়ে নিতে হবে।'

চ্যারিটি কাজ নিয়ে কী বললেন আফ্রিদি
আফ্রিদি আরও জানান, 'পাকিস্তানে করোনা সংকট তৈরি হওয়ার শুরু থেকেই আমি ও আমার আফ্রিদি ফাউন্ডেশন দরিদ্র মানুষদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছি। সেই সময় আমি ঝুঁকি নিয়েই করোনা পরিস্থিতিতে মানুষকে সাহায্য করছিলাম। আন্দাজ ছিল, শরীরের অবণতি হতে পারে। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, আমি অনেক পরে করোনা আক্রান্ত হয়েছি। এর মাঝে সাহায্যের কাজ অনেকটা এগোনো সম্ভব হয়েছে।'


Click it and Unblock the Notifications
ফের রঞ্জি খেলার সুযোগ পেয়ে খুশির কিনারা নেই নির্বাসন ফেরত ভারতীয় ফাস্ট বোলারের


















