স্পনসরহীন ক্রিকেট বোর্ড! বিনা পয়সায় আফ্রিদির সংস্থার লোগো লাগাচ্ছে পাকিস্তান

WORLD CUP 2019 AUS VS WI | கொல்டர் நைல்-ஸ்மித் ஜோடியால் ஆஸ்திரேலியா 288 ரன்கள் குவிப்பு

করোনা কাঁটা উপড়ে ফেলে ১১৭ দিন ইংল্যান্ডে ক্রিকেট শুরু। বুধবার ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে ক্রিকেটের ঢাকে কাঠি পড়েছে। ওয়েস্ট ইন্ডিজের পর অগাস্টে ইংল্যান্ড সফর শুরু করছে পাকিস্তান। ৩টি টেস্ট ও ৩টি টি-২০ ম্যাচ খেলবে পাক দল। যে সিরিজে এবার পাকিস্তান দলের জার্সির সঙ্গে শাহিদ আফ্রিদি কানেকশন।

স্পনসরহীন পাকিস্তান

স্পনসরহীন পাকিস্তান

করোনার প্রভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এখন স্পনসরহীন অবস্থা। পাকিস্তানের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে এখন কোনও স্পনসর নেই। অতীতে জনপ্রিয় ঠাণ্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থায় সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তি ছিল। সেই চুক্তির মেয়াদ শেষের পর করোনা পরিস্থিতিতে পিসিবির সঙ্গে ঠাণ্ডা পানীয় সংস্থা আর চুক্তি নবীকরণ করেনি।

কীভাবে জুড়ছেন আফ্রিদি

কীভাবে জুড়ছেন আফ্রিদি

স্পনসরহীন অবস্থায় পাকিস্তান দলের সঙ্গে দেশের প্রাক্তন অধিনায়ক তথা তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদির নাম জুড়তে চলেছে। পাকিস্তানে স্বেচ্ছাসেবক সংস্থা হিসেবে শাহিদ আফ্রিদির আফ্রিদি ফাউন্ডেশনের সুনাম রয়েছে। সেই ফাউন্ডেশনই এবার পাকিস্তানের জাতীয় দলের সঙ্গে জুড়তে চলেছে।

আফ্রিদি কী জানিয়েছেন

আফ্রিদি কী জানিয়েছেন

প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি টুইট করে পাকিস্তান দলের সঙ্গে আফ্রিদির ফাউন্ডেশনের সংযুক্ত হওয়ার কথা জানিয়েছেন। টুইটে আফ্রিদি বলেন, 'শাহিদ আফ্রিদির ফাউন্ডেশনের লেগো পাকিস্তান ক্রিকেট দলের প্লেয়িং কিটে থাকতে চলেছে। আফ্রিদি ফাউন্ডেশন চ্যারিটি পার্টনার হিসেবে পাকিস্তান দলের সঙ্গে যুক্ত হল।'

করোনা সংকটে আফ্রিদির ফাউন্ডেশন

করোনা সংকটে আফ্রিদির ফাউন্ডেশন

প্রসঙ্গত করোনা সংকটের সময় শাহিদ আফ্রিদির ফাউন্ডেশন মানবিকতা দেখিয়েছিল। পাকিস্তানে ভাইরাস সংক্রমিত হতে মুক্তহাতে বিভিন্ন এলাকায় শাহিদ আফ্রিদির ফাউন্ডেশন ত্রাণ দিয়ে সাহায্য করে।

স্মিথ-ওয়ার্নারদের আইপিএল খেলার পরামর্শ ক্রিকেট অস্ট্রেলিয়ার! অনিশ্চিত টি-টোয়েন্টি বিশ্বকাপ!

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, July 9, 2020, 15:42 [IST]
Other articles published on Jul 9, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+