টি-টোয়েন্টিতে ভারতের বিরুদ্ধে প্রথম জয় বাংলাদেশের, সিরিজে এগোল মুশফিকুররা

இறுதிநேர பரபரப்பு... மீண்டும் வென்றது சென்னை

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিরুদ্ধে স্কোরলাইন ছিল ৮-০! সেই দুর্নাম ঘুছিয়ে দিল্লিতে ব্লু-ব্রিগেডের বিরুদ্ধে স্কোরলাইন ৮-১ করল বাংলাদেশ।

এদিন মুশফিকুর রহিম ও সৌম্য সরকারের ব্যাটে ভারতের বিরুদ্ধে দুরন্ত জয় বাংলাদেশের। প্রসঙ্গত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটি ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম জয়।

বরাবরের মতো এদিনও বাইশ গজে দুই দেশের থ্রিলার লড়াই হয়। শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতে প্রয়োজনীয় ১৪৯ রান তুলে নিয়ে ৭ উইকেটে ম্যাচ জিতে নিল টাইগাররা। ৬০ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন মুশফিকুর। ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে ম্যাচ জেতান অধিনায়ক মাহমুদুল্লাহ।

বাউন্ডারির ধারে মুশফিকুরের ক্যাচ ফেলে ভিলেন ক্রুণাল পান্ডিয়া! সেই সময় ৩৮ রানে ব্যাটিং করছিলেন ডানহাতি ব্যাটসম্যান।

এই ম্যাচ জয়ের ফলে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল বাংলাদেশ। ৭ নভেম্বর রাজকোটে সিরিজে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

টস জিতে এদিন ভারতকে ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশ। এরপর সইফুল, আমিনুলদের বোলিংয়ের সামনে সমস্যায় পরে ভারত। ৯ রানে আউট হয়ে ফেরেন রোহিত। শিখর ৪১ রান করে রান আউট হন।মিডল অর্ডারে শ্রেয়স ২২ ও পন্থ ২৭ জুড়েছেন। নির্ধারিত কুড়ি ওভারে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান তোলে ভারত। যার জবাবে শুরু থেকে ঝড়ো ইনিংস খেলতে শুরু করে বাংলাদেশ। তবে চাহালের বলে চাপ তৈরি হলেও শেষরক্ষা হয়নি।

বাংলাদেশের হয়ে ওপেনার লিটন দাস ৭ রান করেন। অপর ওপেনার মহম্মদ নইম ২৬ রান করে অবশ্য ভরসা দিয়েছেন।তিন নম্বরে নেমে সৌম্য সরকারের সংগ্রহ ৩৯ রান। ৪৩ বলে ৮টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের হয়ে জয়ের মূল কারিগর মুশফিকুর রহিম। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, November 3, 2019, 22:52 [IST]
Other articles published on Nov 3, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+