বিস্মিত ক্রিকেট মহল, বিসিসিআই-এর চুক্তিতে নেই পৃথ্বী, মায়াঙ্ক, বিজয় শঙ্কর! জানা গেল আসল কারণ

২০১৮-১৯ মরসুমের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকায় নেই গত কয়েক মাসে ভারতীয় ক্রিকেটের তিন নবাগত তারকা পৃথ্বী শ, মায়াঙ্ক আগরওয়াল ও বিজয় শঙ্কর। ফলে স্বাভাবিকভাবেই বিস্মিত ক্রিকেট মহল। আসলে নবাগত ক্রিকেটারদের চুক্তিবদ্ধ হওয়ার জন্য কিছু যোগ্যতামান রয়েছে বোর্ডের। এই তিন তরুণের তা নেই।

কি এই যোগ্যতামান? বোর্ডের সংবিধান বলছে চুক্তিবদ্ধ হতে গেলে কোনও নতুন খেলোয়াড়কে হয় অন্তত ৩টি টেস্ট খেলতে হবে অথবা খেলতে হবে ৮টি একদিনের ম্য়াচ। ভবিষ্যতের তারকা হিসেবে চিহ্নিত পৃথ্বী, মায়াঙ্ক ও বিজয় শঙ্কর নিয়মের গেরোয় আটকে গিয়েই এই বছর চুক্তিবদ্ধ হতে পারলেন না।

পৃথ্বী শ

পৃথ্বী শ

ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে অভিষেক হয়েছিল। সেই সিরিজের ২টি টেস্টেই খেলেছিলেন পৃথ্বী, সিরিজের সেরাও হন। কিন্তু এরপর দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে গিয়েও চোট পেয়ে ফিরে আসতে হয়। ফলে এখনও পর্যন্ত তাঁর নামের পাশে ২টি টেস্টই রয়েছে। সাদা বলের ক্রিকেটে এখনও ডাক পাননি ভারতীয় দলে।

মায়াঙ্ক আগরওয়াল

মায়াঙ্ক আগরওয়াল

পৃথ্বী চোট পেয়ে দেশে ফেরত আসায় বাকি অস্ট্রেলিয়া সফরের জন্য দলে ডাক পান মায়াঙ্ক। তিনি টেস্ট সিরিজের শেষ দুই ম্য়াচে ভারতের হয়ে ওপেন করেন। তারপর থেকে ভারত টেস্ট খেলেনি। পৃথ্বীর মতো তাঁরও সীমিত ওভারের ক্রিকেটে খেলা হয়নি।

বিজয় শঙ্কর

বিজয় শঙ্কর

অপরদিকে হার্দিক চোট পাওয়ায় নিউজিল্যান্ডে সীমিত ওভারের সিরিজে দলে ডাক পেয়েছিলেন বিজয় শঙ্কর। সেই থেকে চলতি অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ২টি ম্য়াচ মিলিয়ে তাঁর ঝুলিতে ৬টি একদিনের ম্য়াচ রয়েছে।

চুক্তিবদ্ধ হলেন যে নতুন মুখেরা

চুক্তিবদ্ধ হলেন যে নতুন মুখেরা

চুক্তির তালিকায় তরুণদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন ঋষভ পন্থ। তিনি সরাসরি গ্রেড এ-তে জায়গা পেয়েছেন। সেই সঙ্গে গ্রেড বি-তে আছেন হনুমা বিহারি ও খলিল আহমেদ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, March 8, 2019, 18:55 [IST]
Other articles published on Mar 8, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+