ব্যর্থ পৃথ্বী শ ক্রাইস্টচার্চে খেলবেন কি? বিরাট কোহলির বক্তব্যে কোন আভাস

முதல் டி20க்கான இந்திய அணி அறிவிப்பு- வீடியோ

ওয়েলিংটনে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে শোচনীয় হারের পর দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলে বেশিকিছু পরিবর্তনের আশা রাখছেন ক্রিকেটপ্রেমীরা। প্রথম টেস্টে রোহিত শর্মার পরিবর্তে ওপেন করতে নামা তরুণ পৃথ্বী শ, ক্রাইস্টচার্চেও টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা, তা নিয়েও উঠছে প্রশ্ন। এর জবাব কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকেই জানানো হয়েছে।

প্রথম টেস্টে পৃথ্বী

প্রথম টেস্টে পৃথ্বী

নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে শুভমান গিলকে বসিয়ে পৃথ্বী শকে ওপেনে নামার সুযোগ দেয় ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট। প্রথম ইনিংসে মাত্র ১৬ রান করে টিম সাউদির বলে বোল্ড হন পৃথ্বী। দ্বিতীয় ইনিংসেও ১৪-র বেশি করতে পারেননি তরুণ মুম্বইকর। ট্রেন্ট বোল্টের শিকার হন তিনি।

টেকনিকে সমস্যা!

টেকনিকে সমস্যা!

যে পৃথ্বী শ-র মধ্যে একনজরে পরবর্তী সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলিকে দেখতে শুরু করেছিলেন দেশের ক্রিকেট প্রেমীরা, তাঁদের হতাশ হতে হয়েছে। কারণ নিউজিল্যান্ডের মাটিতে তাবড় ফাস্ট বোলারদের সামনে অস্বস্তি পড়তে দেখা গিয়েছে তরুণ ব্যাটসম্যানকে। পৃথ্বী শ-র ব্যাটিং টেকনিক নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

কেন নন শুভমান

কেন নন শুভমান

ওয়েলিংটন টেস্টে পৃথ্বী শ-র ব্যর্থতার পর দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে শুভমান গিলকে সুযোগ দেওয়ার পক্ষে কথা বলতে শুরু করেছেন অনেকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে দ্বিশতরান করা শুভমান কেন সুযোগ পাবেন না, তাও বুঝতে পারছেন না ক্রিকেট প্রেমীদের একটা অংশ।

সুযোগ পাবেন পৃথ্বী

সুযোগ পাবেন পৃথ্বী

ক্রিকেট প্রেমীরা যাই বলুন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম একাদশে যে পৃথ্বী শ-ই সুযোগ পাবেন, তা টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে। কোনও একটা ম্যাচের প্রেক্ষিতে ক্রিকেটারকে যাচাই করা উচিত নয় বলেও মনে করে টিম ইন্ডিয়ার হর্তা-কর্তারা।

কী বলছেন বিরাট

কী বলছেন বিরাট

ওয়েলিংটনে ব্যর্থতার পর ক্রাইস্টচার্চেও যে পৃথ্বী শ-কে আরও একটা সুযোগ দেওয়া হবে, তা আগেই জানিয়েছিলেন বিরাট কোহলি। সেটাই যে হতে চলেছে, তা নিশ্চিত। টিম ইন্ডিয়ার অধিনায়ক বলেছেন, কোথায় সমস্যা তা নিজেই খুঁজে বের করবেন পৃথ্বী। কীভাবে বড় রান পেতে হয়, তা পৃথ্বী জানেন বলেও দাবি করেন বিরাট।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, February 26, 2020, 17:15 [IST]
Other articles published on Feb 26, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+