'ভগবান'র মতো ক্রিকেট খেলতে চান পৃথ্বী, জানালেন রোল মডেলের নাম

সচিন তেন্ডুলকরকে 'ক্রিকেটের ভগবান' বলে মর্যাদা দিলেন ভারতের তরুণ ওপেনার পৃথ্বী শ। জানালেন মাস্টার ব্লাস্টারের মতোই ক্রিকেট খেলতে চান তিনি। একই সঙ্গে আর কী কী বললেন পৃথ্বী, জেনে নিন।

করোনায় ক্ষতি

করোনায় ক্ষতি

বিশ্বব্যাপী ২৫ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭১ হাজারেরও বেশি মানুষের। ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৮ হাজার পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ৬০০ জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে ৩ মে পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। ফলে ঘরবন্দি রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রিকেটাররা। সেই তালিকায় রয়েছেন ভারতের তরুণ ওপেনার পৃথ্বী শ।

পৃথ্বীর আদর্শ

পৃথ্বীর আদর্শ

লকডাউনে নিজের আইপিএল দল দিল্লি ক্যাপিটলসের সঙ্গে কথোপকথনে পৃথ্বী শ জানালেন, শৈশব থেকে সচিন তেন্ডুলকরকে আদর্শ করেই তিনি ক্রিকেট খেলেছেন। মাস্টার ব্লাস্টারকে তিনি ভগবানের মতো দেখেন বলেও জানিয়েছেন পৃথ্বী। তিনি সচিনের মতো ক্রিকেটার হতে চান বলেও জানিয়েছেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার।

সচিনের পরামর্শ

সচিনের পরামর্শ

একই শহরের বাসিন্দা সচিন তেন্ডুলকরের সান্নিধ্যে আসতে পেরে তিনি অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন মুম্বইকর পৃথ্বী শ। তাঁর বক্তব্য, তিনি বটম হ্যান্ড ব্যাটসম্যান। এ ব্যাপারে একাধিক কোচ বিভিন্ন পরামর্শ দিলেও, সচিন তাঁকে গ্রিপ পরিবর্তন না করার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন পৃথ্বী। তিনি তার ফলও পেয়েছেন বলে দাবি টিম ইন্ডিয়ার তরুণ ওপেনারের। তাছাড়া মাঠে ও মাঠের বাইরে কীভাবে শান্ত রাখতে হয়, তা তিনি মাস্টার ব্লাস্টারের কাছ থেকে শিখেছেন বলে জানিয়েছেন পৃথ্বী।

ক্রিকেটে ফিরতে উদগ্রীব

ক্রিকেটে ফিরতে উদগ্রীব

কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে শতরান করা পৃথ্বী শ, ডোপিং-র অভিযোগে প্রায় সাড়ে চার মাস ক্রিকেটের বাইরে ছিলেন। নির্বাসন থেকে ফিরে চোটগ্রস্ত হয়ে পড়েন ভারতীয় ওপেনার। তাই এখন ভালো ক্রিকেট খেলার জন্য মুখিয়ে রয়েছেন। করোনা ভাইরাসের জেরে ঘরবন্দি থেকে তাঁর অস্বস্তি বাড়ছে বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, April 21, 2020, 20:17 [IST]
Other articles published on Apr 21, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+