ওডিআই দলে ময়ঙ্কের বদলে পৃথ্বী! লিস্ট এ পরিসংখ্যান কী বলছে?

শিখর ধাওয়ানের চোটের কারণে ওডিআই দলে ঢুকে পড়েছেন তরুণ পৃথ্বী শ। যা পরিস্থিতি তাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর ওডিআই অভিষেক হওয়ার প্রবল সম্ভাবনা। যেখানে ধাওয়ান এনসিএ-তে নিজের চোট সারাতে যাবেন, সেখানেই নিজের কেরিয়ারের নতুন সূচনার জন্যে মুখিয়ে আছেন দীর্ঘদিন মাঠের বাইরে থাকা পৃথ্বী। এদিকে পৃথ্বী ছাড়াও শিখরের বদলি হিসাবে ভাবা হচ্ছিল টেস্টে দুর্দান্ত পারফর্ম করা ময়ঙ্ক আগরওয়ালেন নাম। দৌড়ে ছিলেন সুভমন গিলও। তবে তাদেরকে পিছনে ফেলে কেন বাছা হল পৃথ্বীকে?

ময়ঙ্কের লিস্ট এ পরিসংখ্যান

ময়ঙ্কের লিস্ট এ পরিসংখ্যান

টেস্ট কেরিয়ারের দুরন্ত সূচনা করা ময়ঙ্কের লিস্ট এ পরিসংখ্যানও কিন্তু চোখে পড়ার মতো। ময়ঙ্ক ১০১.২৯-এর স্ট্রাইক রেট বজায় রেখে ৮১টি ম্যাচে ৫০.১১ গড়ে ৩৯০৯ রান করেছেন। রয়েছে ১৩টি সেঞ্চুরি ও ১৫টি হাফ সেঞ্চুরি। এদিকে টেস্ট ক্রিকেটে ধারাবাহিক থাকা ময়ঙ্ককে শেষ মুহূর্তে বিশ্বকাপ দলেও নেওয়া হয়। তবে খেলার সুযোগ পাননি তিনি। এদিকে টেস্টে দলের অপরিহার্য হয়ে ওঠা ময়ঙ্ক, ওডিআইতেও নিজের ছাপ ফেলতে পারতেন। তবে সেই সুযোগের জন্যে তাঁকে একটু অপেক্ষা করতে হবে।

সুভমন গিলের লিস্ট এ পরিসংখ্যান

সুভমন গিলের লিস্ট এ পরিসংখ্যান

এদিকে পৃথ্বীর প্রতিভা কোনও প্রশ্ন না থাকলেও সুভমন গিলের পক্ষে সওয়াল করেছেন বহু বিশেষজ্ঞ। আগের নিউজিল্যান্ড সিরিজের জন্যে দলে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি সুভমনের। সেখানে অনেকেই ভেবেছিল যে ফের শিখর চোট পেয়ে স্থান খালি হওয়ায় সেখানে ঢুকে যেতে পারেন সুভমন। ৫৪টি লিস্ট এ ম্যাচে বেশ ভালো রেকর্ড রয়েছে সুভমনের। তিনি ৬টি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরির সাহায্যে ৪৭.৫৩ গড়ে ২২৩৪ রান করেছেন। স্ট্রাইকরেট ৮৮.৭৯।

পৃথ্বী শ-এর লিস্ট এ পরিসংখ্যান

পৃথ্বী শ-এর লিস্ট এ পরিসংখ্যান

তবে এদের সবাইকে পিছনে ফেলে দলে সুযোগ পান পৃথ্বী শ। আর এই সুযোগের ফলে তাঁর হঠাৎ থমকে যাওয়া কেরিয়ার আবার সঠিক পথে ফিরতে পারে বলে মত বিশেষজ্ঞদের। তবে কোন পরিসংখ্যানের ভিত্তিতে দলে সুযোগ পেলেন পৃথ্বী? ২৭টি লিস্ট এ খেলা মুম্বইয়ের এই তরুণ ওপেনার ৪৪.২৫-এর গড়ে ১১৯৫ রান করেন। করেছেন ৪টি সেঞ্চুরি ও ৬টি হাফ সেঞ্চুরি। স্ট্রাইকরেট অবশ্য ময়ঙ্ক ও সুভমনের থেকে অনেকটাই ভালো। ১১৭.৮৫ স্ট্রাইকরেটে তিনি রান করেন লিস্ট এ-তে।

দুরন্ত ছন্দে পৃথ্বী

দুরন্ত ছন্দে পৃথ্বী

এদিকে নির্বাসন ও চোট সারিয়ে মাঠে ফিরেও দারুন ছন্দে রয়েছেন পৃথ্বী শ। নভেম্বরে মুশ্তাক আলি টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে পৃথ্বী অসমের বিরুদ্ধে ৩৯ বলে ৬৩ রান করেন। এরপরে টুর্নামেন্টে আরও দুটি অর্ধ শতরান করেন। সেই ছন্দে থাকার ফলে তিনি সুযোগ পান ভারত এ দলে। এ দলের সঙ্গে নিউডিল্যান্ড সফরে গিয়ে দুর্দান্ত খেলছেন পৃথ্বী। কয়েকদিন আগে অনুশীলন ম্যাচে ১০০ বলে ১৫০ করেন তিনি। এরপর বুধবার নিউজিল্যান্ড এ-এর বিরুদ্ধে ৩১ বলে ৪৮ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন তিনি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, January 22, 2020, 17:57 [IST]
Other articles published on Jan 22, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+