ওপেনে পৃথ্বী শ না শুভমান গিল? কী বার্তা টিম ইন্ডিয়ার হেড কোচ শাস্ত্রীর

রোহিত শর্মার পরিবর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে কে ওপেন করবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এ ব্যাপারে এবার মুখ খুললেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। জানালেন, দুই তরুণ ব্যাটসম্যানের প্রতিভায় তিনি মুগ্ধ। দু-জনেই প্রথম একাদশে সুযোগ পাওয়ার যোগ্য বলে মনে করেন শাস্ত্রী।

ভারত বনাম নিউজিল্যান্ড

ভারত বনাম নিউজিল্যান্ড

২১ ফেব্রুরারি ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে হ্যামিলটনে নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে পৃথ্বী শ ও শুভমান গিলকে একসঙ্গে খেলানো হয়। ওপেনে খেলেন পৃথ্বী শ। চার নম্বরে নামেন শুভমান গিল।

শুভমান-পৃথ্বীর শূন্য

শুভমান-পৃথ্বীর শূন্য

যাঁদের নিয়ে আলোচনা সেই পৃথ্বী শ এবং শুভমান গিল কিন্তু নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ব্যর্থ হলেন। দু-জনেই শূন্য রানে আউট হলেন। মাত্র ১ রান করে সাজঘরে ফিরে যান দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে ঝকঝকে পারফরম্যান্স করা ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। সেক্ষেত্রে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টপ অর্ডার কী হতে চলেছে, তা নিয়ে কিন্তু ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

এগিয়ে কে

এগিয়ে কে

চোটগ্রস্ত রোহিত শর্মার পরিবর্তে ভারতের টেস্ট দলে ওপেন করার সুযোগ পাওয়ার ক্ষেত্রে শুভমান গিলের থেকে পৃথ্বী শ কিছুটা হলেও এগিয়ে রয়েছেন বলে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা। উল্লেখ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে-তে পৃথ্বীকে ওপেনে নামায় টিম ইন্ডিয়া। হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে পৃথ্বীকেই ইনিংস শুরু করার দায়িত্ব দেওয়া হয়।

কী বললেন রবি শাস্ত্রী

কী বললেন রবি শাস্ত্রী

পৃথ্বী শ ও শুভমান গিলের মধ্যে তুলনা টানতে রাজি নন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। তাঁর কথায়, দুই ক্রিকেটার কার্যত একই ক্লাসের ছাত্র। পৃথ্বী ও শুভমান নতুন বলে ব্যাট করতে এবং চ্য়ালেঞ্জ নিতে পছন্দ করেন বলে জানিয়েছেন রবি শাস্ত্রী। প্রতিভার নিরিখেও দুই ক্রিকেটার সমান বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ। রোহিত শর্মার অনুপস্থিতি টিম ইন্ডিয়ার ওপেনিং স্লটে জায়গা পাওয়া নিয়ে পৃথ্বী শ ও শুভমান গিলের মধ্যে যে সুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে, তা ক্রিকেটের পক্ষে ভালো বলেই মনে করেন শাস্ত্রী।

এক নম্বর টেস্ট দলের মতোই খেলতে চান

এক নম্বর টেস্ট দলের মতোই খেলতে চান

নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে ভারত। পাল্টা হিসেবে দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে টিম ইন্ডিয়াকে ধুয়েমুছে সাফ করে দেয় কিউয়ি-রা। এবার টেস্টে মুখোমুখি দুই দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারত বিশ্বের এক নম্বর দলের মতো খেলবে বলে জানিয়েছেন হেড কোচ শাস্ত্রী।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, February 14, 2020, 12:38 [IST]
Other articles published on Feb 14, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+