এখনই নয় আন্তর্জাতিক ক্রিকেট, কেন এমন বললেন টিম ইন্ডিয়ার হেড কোচ

করোনা ভাইরাসের জেরে লাগু থাকা লকডাউন উঠে গেলেও এখনই আন্তর্জাতিক ক্রিকেট শুরু করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করেন না টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। বরং জাতীয় দলের ক্রিকেটারদের, দীর্ঘদিন ঘরবন্দি অবস্থায় থাকার জড়তা কাটাতে ঘরোয়া ক্রিকেটে গা ঘামানোর পরামর্শ দিয়েছেন শাস্ত্রী। ঠিক কী বলেছেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব ছড়িয়েছে ২১২টি দেশে। বিশ্বব্যাপী মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ লক্ষেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা প্রায় তিন লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা আশি হাজার পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে আড়াই হাজারেরও বেশি মানুষের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। বন্ধ রয়েছে ক্রিকেটে। লকডাউনের মেয়াদ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

কী বললেন রবি শাস্ত্রী

কী বললেন রবি শাস্ত্রী

শেষ সাত কিংবা আট দশকে ক্রীড়াবিদদের জীবনে এমন দুঃসহ মুহূর্ত আসেনি বলে মনে করেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। গত দুই মাস ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে ক্রিকেট। ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন ক্রিকেটাররা। আগামী দুই মাস হয়তো পরিস্থিতির কোনও পরিবর্তন হবে না বলে আশঙ্কাও প্রকাশ করেছেন। সেক্ষেত্রে ক্রিকেটারদের অস্বস্তি বাড়বে বলে মনে করেন টিম ইন্ডিয়ার হেড কোচ।

কবে শুরু হবে ক্রিকেট

কবে শুরু হবে ক্রিকেট

এখন গোটা বিশ্বের যা পরিস্থিতি, তাতে দুম করে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করাটা বেশ চ্যালেঞ্জের বলে মনে করেন রবি শাস্ত্রী। তাই আপাতত আন্তর্জাতিক ক্রিকেট শুরু না করাই ভালো বলে মত টিম ইন্ডিয়ার হেড কোচের। পরিবর্তে পরিস্থিতি কিছুটা অনুকূল হলে বিসিসিআই-কে ঘরোয়া ক্রিকেট শুরু করার পরামর্শ দিয়েছেন রবি শাস্ত্রী। তাঁর কথায়, দুই মাস ঘরবন্দি অবস্থায় থাকার দরুণ ক্রিকেটারের শরীরে স্থবিরতা আসতে বাধ্য। সেই জড়তা কাটানোর পাশাপাশি ক্রিকেটারদের ফুটওয়ার্ক, আই সাইট, মনোসংযোগ পুরনো জায়গায় ফিরিয়ে আনতে কিছুটা সময় দিতে হবে বলে মনে করেন টিম ইন্ডিয়ার হেড কোচ। মাঠে নেমে অনুশীলন এবং ঘরোয়া ক্রিকেট খেলে বিরাট কোহলি, রোহিত শর্মারা নিজেদের পুরনো ছন্দ ফিরে পেতে পারেন বলে বক্তব্য রবি শাস্ত্রীর।

ওয়ার্ক ফ্রম হোম

ওয়ার্ক ফ্রম হোম

করোনা ভাইরাসের জেরে ক্রিকেট বন্ধ থাকলেও, লকডাউনে তাঁর ছুটি নেই বলে জানিয়েছেন রবি শাস্ত্রী। বলেছেন, ঘরে বসে তাঁকে নিয়মিত টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফ এবং বিসিসিআই-র অপারেশন দলের সঙ্গে যোগাযোগ রেখে যেতে হচ্ছে। শাস্ত্রী জানিয়েছেন, জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে নিয়মিত কথা বলছেন সাপোর্ট স্টাফরা। সেখান থেকে যেটুকু নির্যাস তাঁর কাছে পৌঁছোচ্ছে, তার ভিত্তিতেই তিনি আগামী দিনের রুপরেখা তৈরি করছেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ।

আইপিএল

আইপিএল

লকডাউন উঠলে আইপিএল চালু করার কথা ভাবা উচিত বলে মনে করেন রবি শাস্ত্রী। কারণ এই টুর্নামেন্টই এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের হৃদপীণ্ডে পরিণত হয়েছে বলে মনে করেন টিম ইন্ডিয়ার হেড কোচ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, May 15, 2020, 10:39 [IST]
Other articles published on May 15, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+