
ক্রিকেট আড্ডায় রবি শাস্ত্রী
ফেসবুক লাইভে কথোপকথনের মাঝে রবি শাস্ত্রী নিজস্ব মত তুলে ধরেছেন। ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ বলেন, 'আমার চোখে সাদা বলের ক্রিকেটে ১৯৮৫ সালের ভারতের দল সেরা দল।'

১৯৮৩ সালের দলের চেয়েও ১৯৮৫ সালের দল শক্তিশালী, দাবি শাস্ত্রীর
১৯৮৩ সালে কপিল দেবের বিশ্বকাপ জয়ী দলের থেকে ১৯৮৫ সালের ভারতীয় দল শক্তিশালী ছিল বলেছেন শাস্ত্রী। কোচ বলেন, '১৯৮৩ সালের ভারতীয় দলের সঙ্গে ১৯৮৫ সালের ভারতীয় দলের তুলনা করলে, আমি অবশ্যই ৮৫-র ওডিআই দলকেই এগিয়ে রাখব।'

কেন ১৯৮৩ এর থেকে ১৯৮৫-র দল এগিয়ে
শাস্ত্রী বলেছেন, '১৯৮৩-র দলে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের দারুণ সংমিশ্রণ ঘটেছিল। অভিজ্ঞতার দিক থেকে বিচার করলে ১৯৮৩-র দল এগিয়ে থাকবে। কিন্তু শক্তি!সেদিক থেকে দেখলে দল হিসাবে ১৯৮৫-র দলকেই সেরা বলতে হবে।'

'তাঁর দল' বিরাটের ভারতকে হারাবার ক্ষমতা রাখে
শাস্ত্রীর চোখে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ওডিআই দল হিসেবে বেনসন অ্যান্ড হেজেস কাপজয়ী টিমকে তিনি বেছে নিয়েছেন। শাস্ত্রী বলেন, 'সাদা বলের ক্রিকেট ধরলে ১৯৮৫-র দলকেই সবার আগে রাখব। বিরাটের দলকেও যারা হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখত। এ বিষয়ে আমার মনে কোনও সন্দেহ নেই। '

১৯৮৫ সালের দল ভারতের যেকোনও দলকে হারানোর ক্ষমতা রাখে
সাদা বলের ক্রিকেটে ১৯৮৫ সালের ভারতীয় দল, ভারতের যেকোনও প্রজন্মের দলকে হারানোর ক্ষমতা রাখত। শাস্ত্রী এমনই দাবি করেছেন।


Click it and Unblock the Notifications
আইপিএল স্থগিত! নতুন দল কিনছেন কেকেআর মালিক শাহরুখ খান?


















