শুভ জন্মদিন রবি শাস্ত্রী, শুভেচ্ছা বার্তায় ভাসলেন টিম ইন্ডিয়ার হেড কোচ

৫৮তম জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভেসে গেলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি থেকে প্রাক্তনী, বিসিসিআই থেকে আইসিসি, শাস্ত্রীকে বার্তা পাঠিয়েছেন প্রত্যেকে। তাঁদের জবাবও দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের হেড স্যার।

বিরাট কোহলি

৫৮তম জন্মদিনে হেড কোচ রবি শাস্ত্রীকে 'সাহসী' বলে আখ্যা দিয়ে তাঁর সঙ্গে নিজের ছবি টুইটারে পোস্ট করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

অজিঙ্ক রাহানে

রবি শাস্ত্রীর সঙ্গে নিজের ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়র অজিঙ্ক রাহানে।

শিখর ধাওয়ান

হেড কোচ রবি শাস্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ান। শাস্ত্রীকে 'ভাই' বলে সম্বোধন করেছেন গব্বর।

কেদার যাদব

রবি ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার ব্যাটসম্যান কেদার যাদব। টুইটারে টিম ইন্ডিয়ার হেড কোচের সঙ্গে নিজের ছবিও পোস্ট করেছেন কেদার।

কুলদীপ যাদব

হেড কোচ রবি শাস্ত্রীর ৫৮তম জন্মদিনে তাঁর সঙ্গে নিজের ছবি টুইটারে পোস্ট করেছেন ভারতের বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব।

ঋদ্ধিমান সাহা

হেড কোচ রবি শাস্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা।

সুরেশ রায়না

ভারতীয় দল থেকে ব্রাত্য হলেও হেড স্যার রবি শাস্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক যে মধুর, তা বুঝিয়ে দিলেন সুরেশ রায়না। শাস্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের বাঁ-হাতি ব্যাটসম্যান।

আর শ্রীধর

টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ ৫৮তম জন্মদিনে রবি শাস্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। শাস্ত্রীর কাছ থেকে তিনি অনুপ্রেরণা পান বলেও জানিয়েছেন শ্রীধর।

যুবরাজ সিং

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অল রাউন্ডার যুবরাজ সিং 'সিনিয়র' রবি শাস্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

বিসিসিআই

টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রীকে ৫৮তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই।

আইসিসি

ভারতের হয়ে ৮০টি টেস্ট ও ১৫০টি ওয়ান ডে খেলে ৬৯৩৮ রানের পাশাপাশি ২৮০টি উইকেট নেওয়া রবি শাস্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আইসিসি।

রবি শাস্ত্রীর জবাব

রবি শাস্ত্রীর জবাব

৫৮তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানানো প্রত্যেক ব্যক্তি এবং সংস্থাকে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী।

করোনা যুদ্ধে মানুষের সেবায় পুলিশের পোশাকে ফুটবল মাঠের মিডফিল্ড জেনারেল

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, May 27, 2020, 13:58 [IST]
Other articles published on May 27, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+