প্রধানমন্ত্রী মোদীর প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা ক্রিকেট মহলের

মারণ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে ভারত। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন দেশের প্রত্যেক নাগরিক। প্রশাসনকে সর্বতভাবে সাহায্য করে চলেছেন সাধারণ মানুষ থেকে ক্রিকেটাররা। এই কঠিন সময়ে দেশের জন্য মোটা টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুর্নিশ জানাতেও ভোলেননি টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী থেকে স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাড়ে ৪৩ লক্ষেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে প্রায় তিন লক্ষ মানুষের। ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ।

আর্থিক প্যাকেজ

আর্থিক প্যাকেজ

করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে তৈরি হওয়া আপদকালীন ও সঙ্কটজনক পরিস্থিতিতে দুঃস্থদের সাহায্যার্থে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। একই সঙ্গে ১৮ মে-র পর লকডাউন বাড়ানো হলেও তাতে কিছুটা ছাড় দেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

রবি শাস্ত্রীর কুর্নিশ

রবি শাস্ত্রীর কুর্নিশ

দেশের কল্যানে এত টাকার আর্থিক প্যাকেজ ঘোষণার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুর্নিশ জানিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। একই সঙ্গে এই দুঃসময়ে দেশকে ঐক্যবদ্ধ হতেও বলেছেন শাস্ত্রী।

গৌতম গম্ভীর

গৌতম গম্ভীর

করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় ভারতীয় জিডিপি-র দশ শতাংশ বা ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। ভারত আত্মনির্ভর হবে বলেও মনে করেন গাউতি।

রবিচন্দ্রণ অশ্বিন

রবিচন্দ্রণ অশ্বিন

করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের পাশাপাশি দেশের সব রাজ্য সরকার কতটা উদার হয়, সেদিকে তাকিয়ে বসে রয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন।

তাঁর ১২ বলে অর্ধশতরানের রেকর্ড কোন ভারতীয় ক্রিকেটার ভাঙতে পারেন, জানালেন যুবরাজ

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, May 13, 2020, 16:35 [IST]
Other articles published on May 13, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+