অশ্বিনের ৩০০ ও ৩৫০, দুই সময়কে এক সুতোয় বাঁধল বিসিসিআই

5வது ஒருநாள் போட்டி...களம் இறங்கிய இந்திய அணி...வீடியோ

২০১৭ সালে নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ৩০০ উইকেট নিয়েছিলেন রবীচন্দ্রন অশ্বিন। দুই বছর পর ভাইজাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের টেস্ট কেরিয়ারের ৩৫০তম উইকেট নিয়ে শ্রীলঙ্কান লেজেন্ড মুথাইয়া মুরলীধরনকে ছুঁলেন ভারতীয় স্পিনার। এই দুই সময়কে একটি ভিডিও-র মাধ্যমে তুলে একই সুতোয় বাঁধল বিসিসিআই।

২০১৭-র নাগপুর টেস্ট

২০১৭-র নাগপুর টেস্ট

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০০ উইকেট নিয়েছিলেন রবীচন্দ্রন অশ্বিন। সেই ম্যাচ শেষের পর তাঁর সাক্ষাৎকার নিয়েছিলেন টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ আর শ্রীধর। সেদিন অশ্বিন জানিয়েছিলেন যে ৩০০ উইকেট নেওয়ার অনুভূতি তাঁর কাছে অন্যরকম। নিজের পছন্দের টেস্ট উইকেট কোনগুলি, তাও টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ আর শ্রীধরকে জানিয়েছিলেন অশ্বিন।

২০১৯-র ভাইজাক টেস্ট

২০১৯-র ভাইজাক টেস্ট

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাইজাক টেস্টের প্রথম ইনিংসে সাত উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে এক উইকেট নিয়ে শ্রীলঙ্কান লেজেন্ড মুথাইয়া মুরলীধরনকে ধরে ফেললেন ভারতীয় স্পিনার। তাঁরা যুগ্মভাবে দ্রুততম ৩৫০ টেস্ট উইকেটের মালিক হলেন। এদিনও ভাইজাকে প্রোটিয়া বধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া অশ্বিনের সাক্ষাৎকার নিতে দেখা যায় টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ আর শ্রীধরকে। অশ্বিন জানান, তিনি নিজের পারফরম্যান্সে খুশি। এভাবে তিনি আগামী দিনেও খেলে যেতে চান বলে জানিয়েছেন অশ্বিন।

বিসিসিআই-র ভিডিও

২০১৭ ও ২০১৯-র দুই সাক্ষাৎকারকে একই সুতোয় বেঁধে তা নিজেদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছে বিসিসিআই। ভারতীয় দলে অশ্বিনের দুর্দান্ত কামব্যাককে কুর্নিশও জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, October 6, 2019, 17:36 [IST]
Other articles published on Oct 6, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+