রাহানের দুরন্ত সেঞ্চুরিতে ৩০০ রানে এগিয়ে গেল ভারত, বাধ সাধল বৃষ্টি!

জামাইকা, ২ আগস্ট : প্রথম টেস্টে বিরাট কোহলি এবং আর আশ্বিনের পর দ্বিতীয় টেস্টে জামাইতায় কে এল রাহুলের সেঞ্চুরি, এবার পালা আজিঙ্কা রাহানের। সোমবার ওয়েস্ট ইন্ডিজ অ্যাটাকের সামনে অনবদ্য লড়াই লড়লেন রাহানে। রাহানের দৃঢ় ব্যাটিংয়ে ফের ম্যাচে আধিপত্য জমাতে বসেছিল ভারত। বাধ সাধল বৃষ্টি।[অশ্বিনের ঘূর্ণিতে দ্বিতীয় টেস্টেও বেসামাল ওয়েস্ট ইন্ডিজ, চালকের আসনে ভারত]

দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে অধিনায়ক বিরাট কোহলি যখন হাত নেড়ে ইনিংস ডিক্লেয়ারের ইঙ্গিত দিলেন ততক্ষণে ভারত ৩০৪ রানে এগিয়ে গিয়েছে। স্কোরবোর্ড বলছে ভারত ৫০০/৯।

রাহানে এদিন শক্ত প্রাচীরের মতো এক দিনটা ধরে রেখে খেলে গেলেন। এদিনের সেঞ্চুরি তাঁর টেস্ট জীবনের সপ্তম শতরান আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম।

এদিনে রাহানের সেঞ্চুরির পাশাপাশি ঋদ্ধিমান সাহা ৪৭ রান করেন। পরে অমিত সাহা (২১) এবং উমেশ যাদব (১৯) গুরুত্বপূর্ণ রান যোগ করেন ভারতের স্কোর বোর্ডে। আর তার জেরেউ ১৭১ ওভারের শেষে ভারত ৫০০/৯ রানে পৌঁছয়।

চায়ের বিরতির আগেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাট করার কথা ছিল। কিন্তু বাধ সাধল বৃষ্টি। ঝিরঝিরে বৃষ্টির কারণে, ভারতের ব্যাটিংয়ের শেষেই ব্যাট করতে হল না ওয়েস্ট ইন্ডিজকে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, August 2, 2016, 9:26 [IST]
Other articles published on Aug 2, 2016
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+