টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় হ্যাটট্রিক রশিদ খানের, দেখুন ভিডিও

২০২০ সালে অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে বল হাতে নিজেকে যেন অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন আফগানিস্তানের স্পিনার অলরাউন্ডার রশিদ খান।

বিগ ব্যাশ লিগে রশিদের হ্যাটট্রিক

অস্ট্রেলিয়ার মাটিতে জনপ্রিয় বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের বিরুদ্ধে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে হ্য়াটট্রিক করলেন রশিদ খান। ম্যাচের ১১ তম ওভারের শেষ দুই বলে জেমস ভিন্স ও জ্যাক এডওয়ার্ডসকে আউট করেন।

ভিন্সকে উইকেটকিপারের হাতে বন্দি করান। এরপর একক দক্ষতায় এডওয়ার্ডসকে এলবিডব্লিউ আউট করেন।

ম্যাচের রশিদের উইকেট সংখ্যা

এরপর ১৩তম ওভারের প্রথম বলে জর্ডন সিল্ককে বোল্ড করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন রশিদ। নির্ধারিত চার ওভারে হাত ঘুরিয়ে লেগ স্পিনার রশিদ ২২ রান খরচ করে মোট চার উইকেট পেয়েছেন।

বিবিএলের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক

উল্লেখ্য অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টোয়েন্টি ক্রিকেট লিগের ইতিহাস রশিদই প্রথম ক্রিকেটার যিনি হ্যাটট্রিক পেলেন।

একনজরে রশিদের তিনটি হ্যাটট্রিক

টি-টোয়েন্টিতে ক্রিকেটে ২০১৭ সালে জামাইকার বিরুদ্ধে, ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ও ২০১৯ সালে সিডনি সিক্সার্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন রশিদ খান।

বিবিএলে ব্যাটেও কামাল

শুধু বোলিংয়ে নয় এবছর বিগ ব্যাশ লিগে ব্যাট হাতেও ঝড় তুলেছেন রশিদ। টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে রয়েছে আফগান অলরাউন্ডার। ক্যামেল ব্যাটে ১৮ বলে ৪০ রানের ক্যামিও ইনিংস খেলে ক্রিকেটমহলে সাড়া ফেলে দিয়েছেন রশিদ খান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, January 8, 2020, 15:44 [IST]
Other articles published on Jan 8, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+